Weather news: রাতে নামছে পারদ, ভোরে শিরশিরানি হাওয়া, আগামী এক সপ্তাহ হেরফের হবে না তাপমাত্রার

আগামী ১ সপ্তাহ রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না

বিদায় নিতে গিয়েও ফের ফিরে এলো শীত। রাতের দিকে নামছে পারদ। ভোরে হিমেল হাওয়া। আপাতত শীত বিদায় নেওয়ার কোনও লক্ষ্মণই দেখা যাচ্ছে না। আবহাওয়া দফতরও সেরকমই ইঙ্গিত দিয়েছে। যদিও দিনের তাপমাত্রা গতকালের চেয়ে একটু বেড়েছে শহরে। গতকাল রাতে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল শহরের তাপমাত্রা। শুক্রবার সকাল থেকে তাপমাত্রা বেড়েছে একটু। তবে আগামী ১ সপ্তাহ আবহাওয়ার তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

 একটু বাড়ল দিুনের তাপমাত্রা

একটু বাড়ল দিুনের তাপমাত্রা

গতকালের চেয়ে একটু বাড়ল দিনের তাপমাত্রা। গতকাল রাতে ১৫ ডিগ্রিতে নেমে গিয়েছিল কলকাতা শহরের তাপমাত্রা। সেটা শুক্রবার সকালে অনেকটাই বেড়েছে। তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তবে খুব একটা হেরফের হবে না। ফের রাতের তাপমাত্রা নামবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। রাতের দিকে নামবে পারদ। ভোরের দিকে শীতের শিরশিরানি বজায় থাকবে।

আগামী ১ সপ্তাহ থাকবে একই তাপমাত্রা

আগামী ১ সপ্তাহ থাকবে একই তাপমাত্রা

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত শীতের স্পেল বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কিছু বেশি ছিল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর সাত তারিখ থেকে ফের উর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। কিন্তু শীত বিদায় নেবে না। ফের নামবে তাপমাত্রা। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৭-৮ এবং ৯ ফেব্রুয়ারি তাপমাত্রার পারদ চড়বে। কিন্তু তার মানে এই নয় যে শীত বিদায় নিচ্ছে। ফের পারদ পতনের পূর্বাভাস রয়েছে।

ফের নামবে পারদ

ফের নামবে পারদ

মাঝে তাপমাত্রা চড়লেও ফের পারদ পতন শুরু হবে। ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাত আগামী সপ্তাহ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে শীতের স্পেল বজায় থাকবে। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পরিষ্কার আকাশ থাকবে। বষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে কেমন থাকবে তাপমাত্রা

উত্তরবঙ্গে কেমন থাকবে তাপমাত্রা

উত্তরবঙ্গের রাজ্যগুলিতেও পারাপতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পারাপতন জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মালদা, জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরে সকালে হালকা কুয়াশা থাকবে। গত কয়েকদিনে তাপমাত্রা অনেকটাই কমেছে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+