Weather Alert: লা-নিনার প্রভাব কি শুরু? বর্ষা আসতে না আসতেই মহারাষ্ট্রে রেড অ্যালার্ট, বাংলায় কী পরিস্থিতি
Weather Alert: গত ৩১ মে কেরলে বর্ষার প্রবেশ করেছে। তারপর ধীরে ধীরে বর্ষা অগ্রসর হয়েছে উত্তরের দিকে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী পাঁছ দিন কেরল, মহারাষ্ট্র, উপকূল ও অভ্যন্তরীণ কর্নাটকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে মহারাষ্ট্র, তেলেঙ্গানা হয়ে ওড়িশায় প্রবেশ করেছে।
আবহাওয়া দফতরের তরফে সিন্ধু দুর্গে ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করেছে। রত্নাগিরির জন্য কমলা সতর্কতা, পালঘর-থানে-মুম্বই-রায়গড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই এলাকায় দমকা হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।

- কেরলে সতর্কতা জারি
আবহাওয়া দফতরের তরফে কেরলের পাঁচটি জেলা পাঠানামথিট্টা, কোঝিকোড়, ওয়ানাদ, কান্নুর, কাসারগোড কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ কেরলের জেলাগুলিতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে।
- তাপপ্রবাহের সতর্কবার্তা
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নয় জুন থেকে উত্তর-পশ্চিম ভারতে শুরু হওয়া তাপপ্রবাহের স্পেল পাঁচ দিন পূর্ব-পূর্ব-মধ্য ভারত, উত্তর প্রদেশ, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশে প্রভাব বিস্তার করবে।
পূর্ব ভারতের বেশ কিছু জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে।
- ওড়িশায় মৌসুমী বায়ু
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নির্দিষ্ট সময়ের চারদিন আগেই ওড়িশার মালকানগিরিতে প্রবেশ করেছে। এদিন কেওনঝড়, ময়ূরভঞ্জ, বালাসোর, ভদ্রক, মালকানগিরি, কোরাপুট, রায়গাদা জেলার বিভিন্ন জায়গায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
- বাংলায় থমকে মৌসুমী বায়ু
আবহাওয়া দফতরের তরফে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টিরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। বর্ষার পশ্চিমবঙ্গের ইসলামপুরে এসে থমকে রয়েছে।
আবহাওয়া দফতরের তরফে কোঙ্কন, গোয়া, দক্ষিণ মধ্য মহারাষ্ট্র, উপকূল কর্নাটক এবং নর্থ ইন্টেরিয়র কর্নাটকে অতিপ্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এবার বর্ষার শুরুর আগে আবহাওয়া দফতর জানিয়েছিল। বর্ষার মাঝামাঝি সময় পর্যন্ত এল নিনোর প্রভাব থাকলেও, তার পরবর্তী সময়ে লা-নিরা প্রভাব শুরু হবে এবং দেশের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাত হবে।












Click it and Unblock the Notifications