Weather Alert: বজ্রপাত-সহ ভারী বৃষ্টিপাত! বাংলা-সহ বিভিন্ন রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস

Weather Alert: আবহাওয়া দফতরের তরফে ৭ অক্টোবর অসম, মেঘালয়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের তরফে অসম ও মেঘালয়ের সংলগ্ন এলাকা এবং নাগাল্যান্ডের উত্তর-পশ্চিম অংশ, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় হড়পা বানের সতর্কতা জারি করেছে। প্রবল বৃষ্টিপাতের কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, অসম ও মেঘালয়ে ৭ অক্টোবর মাঝারি থেকে ব্যাপক বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সঙ্গে বিচ্ছিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আরও বলা হয়েছে ৭ থেকে ৮ অক্টোবরের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি থেকে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Weather Alert

বাংলার ক্ষেত্রে আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। তবে সোমবারের পর থেকে সেখানেও পরিস্থিতির উন্নতি হবে।

আবহাওয়া দফতর পূর্বাভাসে বলেছে, ৮ থেকে ৯ অক্টোবর পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, কেরল ও মাহেতে অতিভারী বৃষ্টি হতে পারে। বজ্রপাত-সহ কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে বলে জানানো হয়েছে।

শুক্রবার বেশ কিছু রাজ্য থেকে মৌসুমী বায়ু পুরোপুরি বিদায় নিয়েছে। এর মধ্যে রয়েছে, জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজাফফরাবাদের বাকি অংশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তর প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, গুজরাত, পূর্ব উত্তর প্রদেশের কিছু অংশ, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, মারাঠাওয়াড়া, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কন, পুরো উত্তর আরব সাগর এবং মধ্য আরব সাগরের কিছু অংশ।

দেশের যেসব এলাকা দিয়ে এই মুহূর্তে মৌসুমী বায়ু বিদায়ের রেখা রয়েছে, তা হল লখনৌ, সাতনা, নাগপুর, পারভানি, পুনে এবং আলিবাগ।

আগামী ২-৩ দিনের মধ্যে কয়েকটি রাজ্য কিংবা রাজ্যের অংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার অনুকূল পরিবেশ তৈরি হতে চলেছে। এর মধ্যে রয়েছে পূর্ব উত্তর প্রদেশের বাকি অংশ, পূর্ব মধ্যপ্রদেশ, বিহারের কিছু অংশ, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের কিছু অংশ এবং মধ্য আরব সাগরের অংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+