Weather Alert: বাংলা-সহ রাজ্যগুলিতে ১৯ অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টি-বজ্রঝড়! একনজরে আবহাওয়ার পূর্বাভাস

Weather Alert: আবহাওয়া দফতরের তরফে ১৯ অগাস্ট পর্যন্ত বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। হিমাচল প্রদেশের, উত্তরাখণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গ, সিকিম, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার যে রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা সেগুলি হল ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, অরুণাচল প্রদেশে, মেঘালয়, মণিপুর ও নাগাল্যান্ড।

১৭ অগাস্ট পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ, ১৮ অগাস্ট পর্যন্ত ঝাড়খণ্ডে, ১৯ অগাস্ট পর্যন্ত ওড়িশায়, ১৬ ও ১৭ অগাস্ট হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ১৯ অগাস্টের মধ্যে মধ্য, পশ্চিম ও দক্ষিণ ভারত ও ছত্তিশগড়ে বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Weather Alert

পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, উপকূল অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তেলেঙ্গানায় ১৯ অগাস্ট এই ধরনের আবহাওয়া থাকতে পারে। আবহাওয়া দফতরের তরফে ১৬ অগাস্ট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন জায়গায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে।

১৯ অগাস্ট পর্যন্ত হিমাচল প্রদেশ ও উত্তরাথণ্ডে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৬ অগাস্ট মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, কর্নাটক, দুপুচেরি, তামিলনাড়ু ও কাড়াইকালের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। একই আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরায়।

আবহাওয়া দফতর জানিয়েছে, ১৭ অগাস্ট হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ , বিহার, ঝাড়খণ্ড ও মারাঠাওয়াড়ার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। ১৮ ও ১৯ অগাস্ট বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে মধ্যপ্রদেশ, বিদর্ভ, মারাঠাওয়াড়া, ছত্তিশগড়, তেলেঙ্গানা, উপকূল অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামের কিছু অংশে।

গত কয়েকদিনে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। যা সাধারণ জনজীবনের ওপরে প্রভাব ফেলেছে। এই দুটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে রাস্তা আটকে যাওয়া এবং প্রাণহানি ও সম্পত্তি হানির ঘটনা ঘটেছে বিস্তর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+