Weather Alert: বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস! বাংলা-সহ বিভিন্ন রাজ্যের আবহাওয়া একনজরে
Weather Alert: বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে্ আবহাওয়া দফতর। ২ অক্টোবর উত্তর ছত্তিশগড়ের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও বাংলার কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিনই পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, সিকিম, অসম, মেঘালয়, কেরল ও মাহের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩ অক্টোবর হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, বিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।

একই দিনে পূর্ব উত্তর প্রদেশ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরের দিন অর্থাৎ ৪ অক্টোবর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
৫ অক্টোবর বৃহস্পতিবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় একই রকমের আবহাওয়া থাকতে পারে। এছাড়াও আবহাওয়া দফতরের তরফে বৃহস্পতিবার পর্যন্ত ভারতের বিভিন্ন জাযগায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়েরও পূর্বাভাস দিয়েছে।
২ অক্টোবর পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, বিদর্ভ, তেলেঙ্গানা, অভ্যন্তরীণ কর্নাটক, তামিলনাড়ুর বিভিন্ন জায়গা, পুদুচেরি, কাড়াইকাল, কেরল ও মাহেতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।
৪ অক্টোবর পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্য প্রদেশ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, কেরল, ও মাহেতে একই ধরনের আবহাওয়া থাকতে পারে। পূর্ব মধ্যপ্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা, বিহার ও ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ৫ অক্টোবর পূর্ব মধ্যপ্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং বিহারের কিছু অংশে বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমের অনেকটা অংশ থেকে বিদায় নিয়েছে। পাশাপাশি আগামী ২-৩ দিনের মধ্যে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পশ্চিম উত্তর প্রদেশ বাকি অংশ থেকে বিদায় নেবে। এছাড়াও পশ্চিম মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বাকি অংশ এবং গুজরাতের কিছু অংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নেবে আগামী ২-৩ দিনের মধ্যে।












Click it and Unblock the Notifications