মোদীর মধ্যস্থতায় মিলল না রফাসূত্র, এনডিএ মন্ত্রিসভা ছাড়লেন টিডিপি সাংসদরা

প্রধানমন্ত্রী মোদীর চেষ্টাতেও মিলল না রফাসূত্র। শেষমেশ এনডিএ মন্ত্রীসভা ছে়ডে বেরিয়ে এলেন দুই টিডিপি সাংসদ অশোক গজপতি রাজু ও ওয়াই এস চৌধুরি।

প্রধানমন্ত্রী মোদীর চেষ্টাতেও মিলল না রফাসূত্র। শেষমেশ এনডিএ মন্ত্রিসভা ছে়ডে বেরিয়ে এলেন দুই টিডিপি সাংসদ অশোক গজপতি রাজু ও ওয়াই এস চৌধুরি। এদিন দিল্লিতে টিডিপি সাংসদের এক সাংবাদিক বৈঠকে পদত্যাগ পত্র জমা দেওয়ার কথা জানিয়েছেন ওয়াই এস চৌধুরি।

মোদীর মধ্যস্থতায় মিলল না রফাসূত্র, এনডিএ ছাড়লেন টিডিপি মন্ত্রীরা

এর আগে, যদিও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু তাতেও কার্যত রফাসূত্র বেরল না বলেই দেখা গেল। জানাগিয়েছে এনডিএ মন্ত্রীসভা থেকে টিডিপি বেরিয়ে এলেও, আপাতত সরকার তারা ছাড়ছে না। তবে অন্ধ্রপ্রদেশকে যদি বিশেষ রাজ্যের তকমা না দেওয়া হয়, তাহলে বেঁকে বসতে পারে তেলুগু দেশম পার্টি। এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে।

এর আগে, এদিন অন্ধ্রপ্রদেশ বিধানসভায় ভাষণ দেওয়ার সময়ে আঞ্চলিক দলগুলিকে নিজেদের রাজ্য়ের স্বার্থরক্ষার জন্য ডাক দেন। তারও আগে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বুধবারই জানিয়েদেন অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের তকমা দেওয়া সম্ভব নয়। এরপরেই টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডু কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকা দুই মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেন। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও, টিডিপি এখনও এনডিএতেই থেকে যাওয়ার কথা জানিয়েছে। কেননা বুধবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে এনডিএ ছাড়া নিয়ে কোনও বক্তব্য় থেকে নিবৃত্ত ছিলেন। অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সাংবাদিক সম্মেলনে জানান, নিছক সেন্টিমেন্টের মাধ্যমে টাকা আদায় করা যায় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+