১৪ লাখ বেআইনি শরণার্থীকে বাংলাদেশে ফেরাতে চাইছেন অসমের মন্ত্রী

অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান উতোর। ১৯ লাখ বাসিন্দার নাম বাদ পড়েছে। তার মধ্যে ১৪ লাখ নাকি বেআইনিভাবে বাংলােদশ থেকে এদেশে এসেছে।

অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান উতোর। ১৯ লাখ বাসিন্দার নাম বাদ পড়েছে। তার মধ্যে ১৪ লাখ নাকি বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছে। তাঁদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে বলে দাবি করেছেন অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

১৪ লাখ বিদেশিকে ফিরিয়ে নিক বাংলাদেশ

১৪ লাখ বিদেশিকে ফিরিয়ে নিক বাংলাদেশ

বেআইনি শরণার্থীদের নিেয় কোনও রকম আপোষের পথে হাঁটবে না অসমের বিজেপি সরকার। গতকাল থেকে এমনই বার্তা দিয়ে চলেছেন অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গতকালই তিনি দাবি করেছেন সীমান্তবর্তী েজলার বাসিন্দাদের নথি আবার খতিয়ে দেখা উচিত। তাঁরা নথিতে কারচুপি করেছে এমনই অভিযোগ করেেছন হিমন্ত। এখানেই থেমে থাকেননি তিনি। ১৪ লাখ বেআইনি শরণার্থীকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার কথা বলেেছন তিনি। হিমনত দাবি করেছেন এই নিয়ে তিনি বাংলাদেশের সঙ্গে কথা বলবেন।

এনআরসির তালিকা থেকে বাদ ১৯ লাখ নাম

এনআরসির তালিকা থেকে বাদ ১৯ লাখ নাম

গতকালই প্রকাশিত হয়েছে এনআরসির চূড়ান্ত তালিকা। প্রায় ১৯ লাখ বাসিন্দার নাম বাদ পড়েছে তাতে। এর মধ্যে আবার ১৪ লাখ নাকি বাংলাদেশ থেকে বেআইনি ভাবে অনুপ্রবেশ করেছে। এমনই দাবি অসম বিজেপির। এই নিয়ে গতকাল থেকেই চড়েছে রাজনৈতিক পারদ। এই নাম বাদ যাওয়া ১৯ লাখ শরণার্থী আবার তাঁদের নথি জমা িদয়ে তালিকায় নাম তোলার আবেদন জানাতে পারবেন ৩১ ডিসেম্বরের মধ্যে।

মমতাকে আক্রমণ হিমন্তের

মমতাকে আক্রমণ হিমন্তের

এনআরসি তালিকা থেকে ১৯ লাখ বাসিন্দার নাম বাদ পড়া নিয়ে গতকালই তীব্র আক্রমণ করেেছন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে এনআরসির সমালোচনা করে তিনি বলেছেন কোনওভাবেই এই অন্যায় মেনে নেওয়া যাবে না। পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন তিনি। তার পাল্টা জবাবে হিমন্ত অভিযোগ করেছেন মমতা এনআরসির বিরোধিতা করছেন কারণ এঁরা তাঁর ভোট ব্যাঙ্ক।

হিমন্তের এই বক্তব্যের পরেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে অসমে। তালিকা থেকে বাদ পড়া ১৯ লাখ বাসিন্দা আতঙ্কে দিন যাপন করছেন। যদিও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কোনও রকম অশান্তির খবর এখনও পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+