কেরলে বড় দুর্ঘটনা এড়ালেন দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতিকে বার্তা পাঠালেন মমতা
কেরলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর হেলিকপ্টারটি অবতরণের সময়ই বিপত্তি ঘটে।
হেলিকপ্টারটির চাকা গর্তে বসে গিয়েছিল। রাষ্ট্রপতিকে এরপর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করে বার্তা পাঠান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা এক্স হ্যান্ডলে লেখেন, "ঈশ্বরকে ধন্যবাদ যে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি আজ সকালে কেরল সফরের সময় একটি বড় দুর্ঘটনা এড়াতে পেরেছেন। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি।"
রাষ্ট্রপতির নিরাপত্তা ও সুস্থতা নিয়ে রাজনৈতিক মহলের বিভিন্ন প্রান্ত থেকেই উদ্বেগ ও শুভকামনার বার্তা এসেছে।
ঘটনাটি ঘটে প্রমাদামের রাজীব গান্ধী ইনডোর স্টেডিয়ামের নবনির্মিত হেলিপ্যাডে। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শবরীমালা নিয়ে যাওয়া হেলিকপ্টারটি অবতরণের সময় সেটির চাকা নতুন কংক্রিটের হেলিপ্যাডের একটি গর্তে আটকে যায় বলে জানা যাচ্ছে।
রাষ্ট্রপতি সড়কপথে পাম্বা রওনা হওয়ার পর ভাইরাল ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বেশ কয়েকজন পুলিশ ও দমকলের কর্মী মিলে হেলিকপ্টারের চাকা কংক্রিটের ছোট গর্ত থেকে বের করার চেষ্টা করছেন। এক উচ্চপদস্থ পুলিশকর্তা জানান, শেষ মুহূর্তে স্টেডিয়ামটিকে হেলিকপ্টার অবতরণের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছিল। ফলে মঙ্গলবার রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়।
প্রাথমিকভাবে পাম্বার কাছে নিলাক্কাল-এ হেলিকপ্টার অবতরণের পরিকল্পনা করা হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা প্রমাদামে পরিবর্তন করা হয়। পুলিশ জানিয়েছে, "কংক্রিট পুরোপুরি জমাট বাঁধেনি, তাই অবতরণের সময় হেলিকপ্টারের ওজন সহ্য করতে পারেনি এবং চাকা যেখানে মাটি স্পর্শ করেছিল সেখানে গর্ত তৈরি হয়েছিল।"
চার দিনের সরকারি সফরে মঙ্গলবার সন্ধ্যায় তিরুবনন্তপুরম পৌঁছেছেন রাষ্ট্রপতি। আজ সকালে তিনি পাথানামথিট্টা জেলায় যান। সেখানে পাহাড়ের চূড়ায় মন্দিরটি অবস্থিত। প্রমাদাম থেকে রাষ্ট্রপতি মুর্মু সড়কপথে শবরীমালা পাদদেশ পাম্বার দিকে যাত্রা করেন।
-
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ












Click it and Unblock the Notifications