Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Wayanad landslide: গভীর জলে ঘন্টার পর ঘন্টা আটকে থাকার পরে অলৌকিকভাবে উদ্ধার, ভিডিও ভাইরাল

Wayanad landslide: কেরলের ওয়েনাড়ে ভূমি ধসে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। এর মধ্যেও অলৌকিক উদ্ধারে কোথাও যেন আশার আলো দেখতে পাচ্ছে প্রশাসন। ওয়েনাড়ে এক ব্যক্তিকে প্রায় পাঁচ ঘন্টা কোমর-কাদা জলে আটকে থাকার পরে উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, ওই ব্যক্তি কাদা থেকে নিজেকে বের করার চেষ্টা করে গিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন। তিনি উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণে সক্ষণ হলে, তাঁকে সফলভাবে উদ্ধার সম্ভব হয়েছে।

Wayanad landslide

একেবারের মৃত্যুর মুখ থেকে উদ্ধারের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ব্যক্তিকে উদ্ধারের পরে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় মুন্ডক্কাই নদীর প্লাবনে ওই ব্যক্তি আটকে পড়েছিলেন।

একটি ভিডিওতে দেখা গিয়েছে ওই ব্যক্তি সাহায্যের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অপর ভিডিওতে তাঁকে উদ্ধার করার ছবি দেখা যাচ্ছে। প্রথম ভিডিওতে দেখা গিয়েছে, জলের মধ্যে বন্দি অবস্থায় রয়েছেন তিনি। দেহের অর্ধেক কাদা ও পাথরের মধ্যে আটকে রয়েছে। শেষ পর্যন্ত তিনি আশা হারানি, নিজেকে মুক্ত করতে চেষ্টা চালিয়ে গিয়েছেন।

নিজে কাদা থেকে বের হয়ে আসতে না পারলেও শেষ পর্যন্ত উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। উদ্ধারকারীরা তাঁকে উদ্ধার করেন এবং হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করেন।

কেরলের ওয়েনাড়ে প্রাকৃতিক বিপর্যয়। জীবন ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে শত শত বাড়ি-ঘর ভেসে গিয়েছে। ওয়েনাড়ের বাকি অংশের সঙ্গে মুণ্ডক্কাইয়ের সংযোগকারী সেতুটি ভেঙে দিয়েছে এবং তা ভূমিধসের জেরে ভেসে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বিপদ এখনও কাটেনি। চার জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+