Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Wayanad Landslide: বিপর্যয়ের মুখে 'ভগবানের আপন দেশ'! কেন্দ্রের সতর্কতা নিয়ে বড় দাবি কেরলের মুখ্যমন্ত্রীর

Wayanad Landslide: ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে 'ভগবানের আপন দেশ' কেরল। কার্যত সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে ওয়েনাড়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ১৭২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় বহু মানুষ আহত। তাঁদের মধ্যে বেশ কিছুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

শুধু তাই নয়, ১৯০ জনেরও বেশি মানুষের এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Kerala Chief Minister Pinarayi Vijayan)। পাশাপাশি এদিন সতর্কতা নিয়ে অমিত শাহের (Amit Shah) দাবিও উড়িয়ে দিয়েছেন (Wayanad Landslide) ।

Wayanad Landslide

বলেন, ভয়াবহ ভূমিধসের ঘটনার আগে সংশ্লিষ্ট জেলার জন্য শুধুমাত্র ওরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল। কিন্তু ৫০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে সেখানে। যা মৌসম ভবনের তরফে জারি করা পূর্বাভাসের থেকে অনেক বেশি বলে দাবি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের। শুধু তাই নয়, ওয়েনাড়ে ধসের সম্ভাবনা নিয়ে কেরলকে কোনও সতর্কবার্তা কেন্দ্র পাঠায়নি বলেও এদিন জানান তিনি।

দোষারোপ পাল্টা দোষরোপ করা নিয়েও অমিত শাহের সমালোচনা করেন তিনি। বলে রাখা প্রয়োজন, এদিন ওয়েনাড়ের পরিস্থিতি নিয়ে রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, ভারত সরকার গত ২৩ জুলাই কেরল সরকারকে একটি আগাম সতর্কবার্তা দিয়েছিল।

শুধু তাই নয়, এরপরেও অর্থাৎ ২৪ এবং ২৫ জুলাইও সে রাজ্যেকে সতর্কবার্তা দেওয়া হয়। ২৬ জুলাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও কেরলকে সতর্ক করা হয় বলে দাবি করেন অমিত শাহ। কিন্তু সে রাজ্যের সরকার তা শোনেনি বলে অভিযোগ করেন। যদিও এহেন দাবির কয়েক ঘন্টার মধ্যেই তা খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

অন্যদিকে ৪৮ ঘন্টায় কেরলে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই অবস্থায় উদ্ধারকাজ কীভাবে সম্ভব তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। পরিস্থিতি সেখানে এতটাই খারাপ যে উদ্ধারকাজে একাধিক বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে।

যদিও এনডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী সহ একাধিক এজেন্সি একযোগে কাজ করে চলেছে। বিমান বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, সেনাবাহিনীর বিভিন্ন সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ করছে বায়ুসেনা। মোতায়েন করা হয়েছে একাধিক হেলিকপ্টার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+