Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হরিয়ানা ভোটে কি ভোট চুরি ? রাহুল দেখালেন ব্রাজিলিয়ান মুখ, কিন্তু মডেল বললেন, আমি তো ভারতেই যাইনি!

হরিয়ানা ভোটকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দেখালেন এক তরুণীর ছবি। তিনি দাবি করেন একই ছবিকে ২২ বার বিভিন্ন বুথে আলাদা আলাদা নামে ভোটার হিসেবে দেখানো হয়েছে। এই অভিযোগ সামনে আসতেই আলোচনায় উঠে এলেন ব্রাজিলের প্রাক্তন মডেল লারিসা।

কিন্তু লারিসা নিজেই জানালেন ঘটনাটি দেখে তিনি নিজেই হতবাক হয়ে তিনি জানান ভারতের রাজনীতির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। ছবি স্টক সাইট থেকে নেওয়া, আমাকে জড়িয়ে দিচ্ছেন কেন? ভিডিও বার্তায় লারিসা বলছেন, ছবিটি তাঁর পুরনো মডেলিং কেরিয়ারের। বহু বছর ধরে তিনি আর মডেল নন। বর্তমানে তিনি ডিজিটাল ইনফ্লুয়েন্সার ও হেয়ারস্টাইলিস্ট হিসেবে কাজ করেন।

তিনি আরও জানান হঠাৎ করেই তাঁর ইনস্টাগ্রামে ভারত থেকে হাজার হাজার কমেন্ট ভেসে এসেছে। অনেকে ভেবেছেন, হয়তো তিনিই কোনও নির্বাচনে দাঁড়িয়েছিলেন! মানুষ এমনভাবে কমেন্ট করছিল যেন আমি ভারতে ভোটে জিতেছি! আসলে শুধু আমার ছবিটাই ব্যবহার হয়েছে।

লারিসা মজা করেই বলেন "আমি তো ভারতীয়দের মতো দেখাই না, আমার নিজের তো মনে হয় আমি মেক্সিকান!"

এদিকে, ভারতীয় সাংবাদিকদের একাধিক বার্তা পাচ্ছেন তিনি।
হাসতে হাসতে জানিয়েছেন
"সবাই বলছে আমি নাকি 'রহস্যময় ব্রাজিলিয়ান মডেল'। অথচ আমি তো এখন আর মডেলই নই!"

তবে ভারত থেকে পাওয়া ভালোবাসায় তিনি বেশ খুশি।
বললেন, তিনি এখন নমস্তে ছাড়া আর কিছুই জানেন না, কিন্তু জনপ্রিয়তা বাড়লে তিনি কয়েকটি হিন্দি শব্দ শিখে নেবেন।

এদিকে রাহুল গান্ধীর দাবি
২০২৪ সালে হরিয়ানা বিধানসভা নির্বাচনে চুরি হয়েছে। তাঁর উপস্থাপিত এইচ ফাইলস রিপোর্টে অভিযোগ মোট ২৫ লক্ষ ৪ হাজার ভুয়ো ভোটারের নাম তালিকায় ছিল। তার মধ্যে ৫ লক্ষ ২১ হাজার জালিয়াতি। ৯৩ হাজার ঠিকানাহীন ও ১৯ লক্ষের বেশি তথাকথিত বাল্ক ভোটার। এই ভুয়ো তালিকা তৈরিতেই লারিসার এক স্টক ছবি ১০টি বুথে ২২ বার ব্যবহার করা হয়েছে বলে তাঁর দাবি। নাম কখনও '।সীমা কখনও সুইটি কখনও সরস্বতী!

নির্বাচন কমিশন বলেছে
হরিয়ানার ভোটার তালিকা নিয়ে কোনও আপিলই জমা পড়েনি, তাই অভিযোগ ভিত্তিহীন।

এদিকে বিজেপি দাবি করেছে
রাহুল গান্ধী হতাশা আড়াল করতে নির্বাচন কমিশনকে ছোট করছেন ও দেশের গণতন্ত্রকে বদনাম করছেন।

একটি পুরনো স্টক ছবি নিয়ে ঝড় উঠেছে ভারতীয় রাজনীতিতে। তবে লারিসার কথা থেকে স্পষ্ট তার সঙ্গে ভারতের ভোটযুদ্ধের কোনও দূরদূরান্ত সম্পর্ক নেই। কিন্তু সেই ছবিই এখন হয়ে উঠেছে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু,
আর এর মাঝেই ভারতীয় ফলোয়ার বাড়ায় খুশি ব্রাজিলিয়ান লারিসা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+