Warren Buffett: গেটস ফাউন্ডেশনে দিয়েছেন ১ কোটি, কে এই ওয়ারেন বাফেট?
Warren Buffett: বার্কশায়ার হাথওয়ের আরও ৪.৬৪ বিলিয়ন শেয়ার অনুদান হিসেবে দিয়েছেন ওয়ারেন বাফেট। ২০০৬ সাল থেকে এই নিয়ে মোট ৫১ বিলিয়ন ডলার অনুদান দিলেন তিনি। বাফেটের দেওয়া এটাই সবথেকে বড় অনুদান।
বিল গেটস অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে এখনও পর্যন্ত ১০.৪৫ মিলিয়ন শেয়ার দান করেছেন বাফেট। শুধুমাত্র গেটস ফাউন্ডেশন নয়, সুসান থম্পসন বাফেটে ফাউন্ডেশনেও ১.০৫ মিলিয়ন শেয়ার অনুদান দিয়েছেন তিনি। ওই ফাউন্ডেশনটি বাফেটের ( Warren Buffett Net Worth) প্রয়াত স্ত্রীর নামে।

তাঁর সন্তান হোয়ার্ড, সুসান, পিটারের চ্যারিটিতেও (( Warren Buffett) দিয়েছেন ২.২ মিলিয়ন। হোয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন, শেরউড ফাউন্ডেশন ও নোভো ফাউন্ডেশনে ওই অনুদান করেছেন তিনি। বাফেট ও বিল গেটস 'গিভিং প্লেজ' নামে এক বিশেষ ক্যাম্পেনের সূচনা করেছেন।
সেখানে রয়েছেন বহু ধনী ( Warren Buffett) সদস্য। মাইকেল ব্লুমবার্গ, ল্যারি এলিসন, কার্ল ইকাহন, ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ তাঁদের সম্পত্তির অর্ধেক মানবহিতে দান করতে চেয়েছেন। তাঁর মালিকানাধীন বার্কশায়ার স্টকের প্রায় অর্ধেক দান করে দিয়েছেন তিনি।
Warren Buffett: কে এই বাফেট?
বিশ্বের অন্যতম ধনকুবের বলেই পরিচিত ( Who Is Warren Buffett) ওয়ারেন বাফেট। ২০২৩-র ফোর্বসের তালিকায় তিনি পঞ্চম ধনীতম ব্যক্তি। জানা যায়, তিনি ধনী হলেও তাঁর জীবন ততটাও বিলাসবহুল নয়। এক পুরনো বাড়িতেই নাকি আজও বসবাস করেন তিনি। শুধু বাড়ি নয়, দীর্ঘদিন কম দামের মোবাইলও ব্যবহার করেছেন তিনি। খাবার নিয়েও নেই কোনও বিলাসিতা। তাঁর সম্পত্তির পরিমান অন্তত ১০৬ ডলার বলেই জানা যায়।
খুব কম বয়সে বিনিয়োগ করা শুরু করেছিলেন ওয়ারেন বাফেট ( Warren Buffett)। মাত্র ১১ বছর বয়সে কিনেছিলেন স্টক আর রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছেন মাত্র ১৪ বছর বয়সে। পরবর্তীতে চার্লি মাঙ্গারের সঙ্গে যৌথভাবে হাথওয়ে টেক্সটাইল কোম্পানি কিনে নেন তিনি। সেখান থেকে লাভ করেই অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করেন তিনি।
একজন ভাল বিনিয়োগকারী হিসেবেই পরিচিত এই বাফেট। তিনি যে কোনও সংস্থা কেনার পর, তা অনেকদিন ধরে নিজের কাছে রাখেন। এছাড়া বিভিন্ন সমাজসেবা বা মানবহিতকর কাজে টাকাও দেন তিনি। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনেই তিনি তাঁর ব্যক্তিগত সম্পত্তি থেকে ১০০ বিলিয়ন ডলার দান করার অঙ্গীকার করেছেন তিনি।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications