Waqf Amendment Act 2025: প্রতিবাদ-বিক্ষোভে উত্তপ্ত জঙ্গিপুর, দেশজুড়ে কার্যকর হল ওয়াকফ সংশোধনী আইন
Waqf Amendment Act 2025: সারা দেশে কার্যকর হল ওয়াকফ সংশোধনী আইন। এই মর্মে বিজ্ঞপ্তি দিয়ে জানাল কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ মঙ্গলবার অর্থাৎ ৮ এপ্রিল থেকে ওয়াকফ আইন কার্যকর করার কথা জানানো হয়েছে। গত সপ্তাহে দীর্ঘ আলোচনা শেষে লোকসভা এবং পরে রাজ্যসভায় এই সংশোধনী বিল পাশ করে নরেন্দ্র মোদী সরকার। এরপরেই তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তা পাঠানো হয়। সম্প্রতি বিলে অনুমোদন মিলেছে।
যদিও শোনা যাচ্ছিল এই ইস্যুতে সরকার সম্ভবত ধীরে চলো পথ নিতে পারে। যদিও আজ মঙ্গলবার থেকে দেশে কার্যকর হল ওয়াকফ সংশোধনী আইন (Waqf Amendment Act 2025)। আর তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Waqf Amendment Act 2025: চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা
এদিকে ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, জমিয়তে উলামা-ই-হিন্দ সহ একাধিক সংখ্যালঘু সংগঠন। এছাড়াও কংগ্রসে, ডিএমকের মতো একাধিক রাজনৈতিক দলও ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। এখনও পর্যন্ত ১০ টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। যা খবর, সব মামলা একসঙ্গে শুনতে পারে প্রধান বিচারপতির বেঞ্চ। ডিএমকের দাবি, নয়া আইনে দেশের সংখ্যালঘুর মৌলিক অধিকার ক্ষুন্ন হবে। যদিও মোদী সরকারের বক্তব্য, সংখ্যালঘু স্বার্থ কখনও বিঘ্ন হবে না। ভোটের জন্য মানুষকে বিরোধীরা ভুল বোঝাচ্ছে।
The Central Government appoints the 8th day of April 2025 as the date on which the provisions of the Waqf Act shall come into force pic.twitter.com/eNKcQt3zLq
— ANI (@ANI) April 8, 2025
Waqf Amendment Act 2025: উত্তপ্ত জঙ্গিপুর
অন্যদিকে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের জঙ্গিপুর। এদিন কেন্দ্র সরকারের আনা এই আইন বাতিলের দাবিতে রাস্তায় নামে একাধিক মুসলিম সংগঠন ও সাধারণ মানুষ। কয়েক হাজার মানুষের জমায়েত বিক্ষোভে রূপ নেয়, যার জেরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। পরেতা রণক্ষেত্রে আকার নেয়। উত্তেজিত জনতা পুলিশের দিকে ইট ছুঁড়তে শুরু করে বলে অভিযোগ। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
শুধু তাই নয়, দেশজুড়ে একাধিক সংগঠনের তরফে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। যা নিয়ে নতুন করে উত্তাল হতে পারে দেশ।












Click it and Unblock the Notifications