মাথার দাম ছিল ৩ লক্ষ টাকা! দিল্লি থেকে গ্রেফতার ওয়ান্টেড ISIS জঙ্গি
ব্যাপক তল্লাশি অভিযানের পরে দিল্লি থেকে গ্রেফতার ওয়ান্টেড আইএস জঙ্গি। শাহনওয়াজ নামে ওই জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিন কয়েক আগেই এনআইএ এই জঙ্গির জন্য ৩ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। তারপরেই এই গ্রেফতার।
দিন কয়েক আগে জাতীয় তদন্তকারী সংস্থা তিন আইএস জঙ্গিকে ধরতে ব্যাপক অভিযান শুরু করে। তাদের মধ্যে ছিল শাহনওয়াজ সফিউজ্জামা আলম ওরফে আবদুল্লাহ। পুনে আইএসআইএস মডিউল কেসে তিন জঙ্গিকে চিহ্নিত করা হয়। অপর দুই জঙ্গির নাম রিজওয়ান আবদুল হাজি আলি এবং আবদুল্লাহ ফাইয়াজ শেখ।

সূত্রের দাবি, ধৃত শাহনওয়াজকে জিজ্ঞাসাবাদের পরে আইএসআইএসের আরও কিছু সন্দেহভাজনকে খুঁজে বের করা যাবে। শাহনওয়াজের সঙ্গে সম্পর্ক থাকা কয়েকজনকে বিশেষ সেল হেফাজতে নিয়েছে বলে জানা গিয়েছে। দিল্লির বাসিন্দা শাহনওয়াজ পেশায় ইঞ্জিনিয়ার। পুনে পুলিশের হেফাজত থেকে পালানোর পরে সে দিল্লিতে আস্তানা তৈরি করে।
এনআইএ অগাস্টে পুনে আইএস মডিউল মামলায় সাকিব নাচান নামে একজনকে গ্রেফতার করেছিল। তার বাসভবন থেকে অপরাধমূলক সামগ্রি বাজেয়াপ্ত করা হয় বলে দাবি এনআইএ-র। জাতীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, নাচান দেশে 26/11 থেকেও বড় আকারে হামলা ও হিংসার পরিকল্পনার অংশ ছিল। সে গ্রেফতার ঙওয়া আরও পাঁচ অভিযুক্তের সঙ্গে কাজ করছিল। এনআইএ-র দাবি অভিযুক্তরা সবাই আইএসের স্লিপার সেলের সদস্য।
এনআইএ জানিয়েছে, দেশে একটি ইসলামিক স্টেট প্রতিষ্ঠার লক্ষে সন্ত্রাস ও হিংসা ছড়াত আইএস অ্যাজেন্ডাকে এগিয়ে নিয়ে যেতে ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালানোর পরিকল্পনা ছিল তাদের।












Click it and Unblock the Notifications