জনসমক্ষে সরকারি আধিকারিককে থাপ্পড় এই বিজেপি নেতার, কেন জানেন, দেখুন চাঞ্চল্যকর ভিডিও

ঘটনার সূত্রপাত ব্যাক্তিগত গাড়ির নেমপ্লেট খুলে নেওয়াকে ঘিরে। আর সেই ঘটনার জেরে ফের একবার ক্ষমতাসীন নেতার অভব্য রূপ ধরা পড়ল ক্যামেরায়।

ঘটনার সূত্রপাত ব্যাক্তিগত গাড়ির নেমপ্লেট খুলে নেওয়াকে ঘিরে। আর সেই ঘটনার জেরে ফের একবার ক্ষমতাসীন নেতার অভব্য রূপ ধরা পড়ল ক্যামেরায়। রাঁচির বিজেপি নেতা রাজধানী যাদবকে দেখা গেল এক জেলা পরিবহণ আধিকারিককে থাপ্পড় মারতে। নেমপ্লেট খোলাকে কেন্দ্র করে রাজধানী যাদবের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন ওই আধিকারিক। আর তার জেরেই এই আচরণ নেতার।

জনসমক্ষে সরকারি আধিকারিককে থাপ্পড় এই বিজেপি নেতার,কেন জানেন, দেখুন চাঞ্চল্যকর ভিডিও

গোটা ঘটনাটি ভিডিও-তে ধরা পড়ার পর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যাক্তি রাজধানী যাদবের ব্যাক্তিগত গাড়ি থেকে নেমপ্লেট খুলছিলেন। আর পাশেই দাঁড়িয়ে ছিলেন পরিবহণ আধিকারিক। আচমকাই গাড়ির পিছন থেকে এসে আধিকারিককে থাপ্পড় মেরে মারধর করতে শুরু করেন ওই বিজেপি নেতা। দুজনের মধ্যে কথা কাটাকাটিও শুরু হয়ে যায়। মারধরের মধ্যেই রাজধানী যাদব জিজ্ঞসা করেন যে, এই নেমপ্লেট খোলার জন্য কোনও নোটিস দেওয়া হয়েছে কী না তাঁকে। শুরু হয় গালিগালাজ।

এরপরই রাজদানী যাদবের গ্রেফতারির দাবিতে বিক্ষোভের রাস্তা বেছেনেন রাঁচির সরকারি কর্মীরা। আর তার পর তড়িঘড়ি গ্রেফতার করা হয় এই বিজেপি নেতাকে। উল্লেখ্য, এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পড়ে যায় শোরগোল। তবে এবিষয়ে এখনও কোনও রাজনৈতিক প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, এর আগেও বহুবার সরকারী আধিকারিক তথা কর্মীদের ওপর রাজনৈতিক নেতাদের অভব্য আচরণের খবর সামনে আসেছে। সেই তালিকায় যোগ হল এই ঘটনাটিও.।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+