সুস্থই আছেন স্বেচ্ছাসেবকেরা, নেই পার্শ্বপ্রতিক্রিয়া! তৃতীয় দফার ট্রায়ালেও আশা যোগাচ্ছে কোভ্যাক্সিন
তৃতীয় দফার ট্রায়ালেও নতুন আশা যোগাচ্ছে ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’
ব্রিটেন, রাশিয়া, আমেরিকার পাশাপাশি করোনা ভ্যাকসিন প্রস্তুতিতে রোজই নতুন আশার আলো দেখাচ্ছে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি করোনা টিকা কোভ্যাক্সিন। ইতিমধ্যেই দেশের একাধিক জায়গায় চলছে ইন্ডিয়ান কাউন্সি অফ মেডিকেল রিসার্চ ও ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি এই করোনা টিকার তৃতীয় পর্বের ট্রায়াল। আর সেখানেও এখনও পর্যন্ত কোনও খারাপ খবর শোনা যায়নি বলেই জানা যাচ্ছে।

সম্প্রতি গুজরাটের আহমেদাবাদের সোলা সিভিল হাসপাতালে ৫ জন স্বেচ্ছাসেবকের শরীরে প্রয়োগ করা হয়ে ভারত বায়োটেকের তৈরি এই করোনা টিকা। তাদের মধ্যে একজন মহিলাও ছিলেন বলে জানা যাচ্ছে। কিন্তু প্রথম ডোজ দেওয়ার পর দীর্ঘসময় পর্যবেক্ষণে রাখার পরেও তাদের কোনোরকম স্বাস্থ্যের অবনতি বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানাচ্ছেন আহমেদাবাদের ওই হাসপাতালের বরিষ্ঠ চিকিৎসক পারুল ভাট। এদিকে প্রথম ডোজ প্রয়োগের ২৮ দিন পরেই ওই সমস্ত স্বেচ্ছাসেবকের শরীরের দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে খবর। তারপরেই সামনে আসবে অন্তিম রিপোর্ট।
প্রসঙ্গত উল্লেখ্য, গোটা দেশেই ইতিমধ্যে ২৬ হাজার স্বেচ্ছাসেবকের শরীরে কয়েক ধাপে কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক। এর জন্য চিহ্নিত হয়েছে প্রায় ২৫টি কেন্দ্র। অন্যদিকে, সর্বশেষ ট্রায়ালের রিপোর্টের ভিত্তিতে জানা যাচ্ছে মানবদেহে প্রায় ৬০ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন।ভারত বায়োটেকের থেকে সামন্য এগিয়ে রয়েছে অক্সফোর্ড। তাদের তৈরি করোনা টিকা মানবদেহে ৭০ শতাংশ পর্যন্ত কার্যকরী বলে জানা যাচ্ছে। সেখানে মার্কিন সংস্থা মোডার্না ও ফাইজারের করোনা টিকা মানবদেহে ৯৫ শতাংশ কার্যকরী বলে খবর।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications