প্রিপেইড মোবাইল পরিষেবা কাশ্মীরে ফের চালু হতে চলেছে
প্রজাতন্ত্র দিবসের আগে কাশ্মীরবাসীর কাছে সুখবর নিয়ে এলো মোদী সরকার। চালু হতে চলেছে প্রিপেইড মোবাইল পরিষেবা।
স্বাভাবিকতার পথে আরও এক ধাপ এগোলো কাশ্মীর। আগেই চালু হয়েছিল পোস্টপেইড মোবাইল পরিষেবা। কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলেছিলেন উপত্যকার বাসিন্দারা। এবার প্রিপেইড মোবাইল পরিষেবাও চালু হতে চলেছে। কেন্দ্র শাসিত কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে শনিবার একথা ঘোষণা করা হয়েছে। ভয়েস কল এবং এসএমএস পরিষেবা দুটোই চালু করা হচ্ছে।

চালু হচ্ছে প্রিপেইড মোবাইল পরিষেবা
স্বাভাবিকতার পথে আরও এক ধাপ এগোলো কাশ্মীর। আগেই চালু হয়েছিল পোস্টপেইড মোবাইল পরিষেবা। কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলেছিলেন উপত্যকার বাসিন্দারা। এবার প্রিপেইড মোবাইল পরিষেবাও চালু হতে চলেছে। কেন্দ্র শাসিত কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে শনিবার একথা ঘোষণা করা হয়েছে। ভয়েস কল এবং এসএমএস পরিষেবা দুটোই চালু করা হচ্ছে। তবে ইন্টারনেট পরিষেবা নিয়ে এখনই কিছু ঘোষণা করা হয়নি।

পোস্ট পেইড মোবাইল পরিষেবা চালু হয়েছে
কয়েক মাস আগেই উপত্যকায় চালু হয়েছে পোস্ট পেইড মোবাইল পরিষেবা। দীর্ঘ ৬ মাস কোনও বাইল যোগাযোগ ছিল না কাশ্মীরে। পোস্ট পেইড মোবাইল পরিষেবা চালু হওয়ার পর যেন হাফ ছেড়ে বেঁচেছিেলন বাসিন্দারা। ব্যবসায়িক পরিষেবা স্বাভাবিক হয়েছে।

৩৭০ ধারা বাতিল
২০১৯ সালে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করার সিদ্ধান্ত নেয় মোদী সরকার। ৫ অগস্ট সেই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করে মোদী সরকার। তারপর থেকে প্রায় ৬ মাস গোটা দেশের সঙ্গে কেন্দ্র শাসিত কাশ্মীরের কোনও যোগাযোগ ছিল না। এই নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়তে হয়েছিল মোদী সরকারকে।












Click it and Unblock the Notifications