গরুকে অপহরণ! তাও আবার ইন্ডিকা গাড়িতে! দেখুন ভাইরাল ভিডিও

গোরক্ষকদের তাণ্ডবে গত কয়েক বছরে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। জখম হয়েছেন অন্তত কয়েক শ' মানুষ। পরিস্থিতি এতটাই চরমে যে সুপ্রিম কোর্টকে পর্যন্ত বিষয়টিতে হস্তক্ষেপ করতে হয়েছে।

গোমাংস ভক্ষণ বনাম গোরক্ষক- এই নিয়ে গত কয়েক বছর ধরে উত্তপ্ত দেশ। বিশেষ করে গোবলয়ের রাজ্যগুলির সঙ্গে পূর্ব-ভারতের কয়েক রাজ্যে গোরক্ষকদের তাণ্ডবে ত্রাহি-ত্রাহি রব উঠেছে। গোরক্ষকদের তাণ্ডবে গত কয়েক বছরে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। জখম হয়েছেন অন্তত কয়েক শ' মানুষ। পরিস্থিতি এতটাই চরমে যে সুপ্রিম কোর্টকে পর্যন্ত বিষয়টিতে হস্তক্ষেপ করতে হয়েছে।

পাঁজকোলা করে ছোট্ট গাড়ির ভিতরে ঢুকিয়ে দেওয়া হল গরু

এমনই পরিস্থিতিতে সামনে এল এক ভিডিও। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়া এই ভিডিও-তে দেখা গিয়েছে কী ভাবে আস্ত একটা গরুকে ইন্ডিকা গাড়িতে করে অপহরণ করা হয়েছে।

ভিডিওটি প্রকাশ করেছেন বিনোদ শর্মা নামে এক ব্য়ক্তি। তিনি তাঁর টুইটার অ্যাকাউন্টে এই ভিডিওটি প্রকাশ করেছেন বিনোদ। ভোপালের ঠিকানা দেওয়া রয়েছে এই টুইটার অ্য়াকাউন্টে। @বিনোদশর্মা১৮৩৪- নামের এই টুইটার অ্যাকাউন্টে প্রকাশ পাওয়া গরু অপহরণের এই ভিডিওটি কবে তোলা হয়েছিল তা জানা যায় নি। এমনকী, ভিডিও-টির স্থান সম্পর্কেও কোনও তথ্য দেওয়া নেই।

পাঁজকোলা করে ছোট্ট গাড়ির ভিতরে ঢুকিয়ে দেওয়া হল গরু

ভিডিওটি-তে দেখা গিয়েছে একটি সাদা ইন্ডিকা গাড়ি এসে একটি রাস্তার উপরে দাঁড়ায়। গাড়ির ডিকি খুলে নেমে আসে এক ব্যক্তি। রাস্তার ধারে দড়ি দিয়ে বাঁধা ছিল গরু। সেখান থেকে একটি গরুর দড়ি কেটে দেয় ওই ব্যক্তি। এরপর গরুটিকে নিয়ে আসা হয় গাড়ির ডিকির কাছে। গাড়ি থেকে আরও এক ব্যক্তি নেমে আসে। এরপর দু'জনে মিসে পাঁজকোলা করে গরুটিকে সেই ছোট্ট ইন্ডিকা গাড়ির ভিতরে ঢুকিয়ে দেয়। ডিকিও বন্ধ করে দিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই দু'জনে।

পাঁজকোলা করে ছোট্ট গাড়ির ভিতরে ঢুকিয়ে দেওয়া হল গরু

বিনোদ শর্মা-র দাবি এরা গরু চোর। এভাবেই গরুচুরি করে বেড়ায় এরা। তাঁর দাবি, যারা গোরক্ষকদের তাণ্ডবের নিন্দা করেন তারা এখন কোথায়?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+