Manipur violence news: নতুন করে অশান্তি মণিপুরে, পরিস্থিতি মোকাবিলা জারি কার্ফু

Manipur News: নতুন করে হিংসার ঘটনা মণিপুরে। গত কয়েক সপ্তাহে বড় কিছু ঘটেনি। তবে নতুন করে অশান্তির খবর সামনে আসছে। রাজধানী ইম্ফলে দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতের ঘটনা সামনে আসছে। সেখানে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

আর এরপরেই ফের একবার সেনা এবং আধা-সামারিক বাহিনীকে তলব করা হয়েছে। জারি করা হয়েছে কার্ফ। বন্ধ করে দেওয়া দেওয়া হয়েছে ইন্টারনেট। এমনকি বেশ কয়েকটি জায়গাতে ইতিমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসন টহল শুরু করেছে। বলে রাখা প্রয়োজন, মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে অশান্তির কিছু ঘটনা ঘটে। এমনকি দুজনের সংঘাত হাতাহাতি পর্যন্ত গড়ায়। আর তাতে দুই গোষ্ঠীর বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

পরিস্থিতি মোকাবিলা জারি কার্ফু

আর এরপরেই ব্যাপক অশান্তি রাজধানী ইম্ফলে ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে হাতাহাতির ঘটনায় অভিযুক্তদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুরের রাজধানী ইম্ফল। মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘাতে ব্যাপক উত্তেজনা। কারহত হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। এই অবস্থায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে হয় কেন্দ্রকে।

পরিস্থিতি মোকাবিলা নামাতে হয় ভারতীয় সেনাকে। দু'পক্ষের সংঘাতে মনিপুরে ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। শুধু তাই নয়, আহত হয়েছেন শতাধিকেরও বেশি মানুষের। যদিও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে মনিপুরের অবস্থা। কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলে বিজেপি সরকার। এহেন অবস্থায় নতুন করে উত্তেজনায় চিন্তার ভাঁজ পড়েছে সরকারের। ইতিমধ্যে মানুষকে শান্ত থাকার আবেদন জানিয়ে বার্তা দিয়েছেন মনিপুরের মুখ্যমন্ত্রী।

যদিও গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। অন্যদিকে নতুন করে মনিপুরে অশান্তির ঘটনায় নজর রাখছে স্বরাষ্ট্রমন্ত্রকও। তবে নতুন করে অশান্তিতে তীব্র আতঙ্কে সে রাজ্যের মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+