৫ কোটি ভক্তের বাবার জন্য রণক্ষেত্র পঞ্জাব-হরিয়ানা, শতাধিক গাড়িতে আগুন, মৃত ২৮
রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পরই অগ্নিগর্ভ পঞ্চকুলা
ধর্ষণ মামলায় গুরমিত রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পরই রণক্ষেত্র হয়ে উঠেছে পঞ্চকুলা। রাম রহিমের দোষী সাব্যস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই গোটা পঞ্চকুলায় তাণ্ডব শুরু করে ডেরা সাচ্চা সৌদা ভক্তরা। পঞ্জাবের দুটি রেল স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পঞ্জাবের ভাটিন্ডা, মানসা ও ফিরোজপুরে কারফিউ জারি করা হয়েছে। এদিকে পুলিশের গুলিতে কমপক্ষে ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

শিমলা হাইওয়েতেও একের পর এক গাড়ি ভাঙচুর শুরু করেছে ডেরা সাচ্চা ভক্তরা। এমনকী সংবাদমাধ্যম ও দমকলের গাড়িকেও রেয়াত করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্য়াসের শেল ফাটাতে হয়েছে পুলিশকে। উত্তেজিত ভক্তদের ছত্রভঙ্গ করতে শূন্যে গুলিও ছুঁড়তে হয় পুলিশকে। কয়েক ঘন্টার মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা পঞ্চকুলা।
#DeraSachaSauda followers turned violent,set media vans alight in vicinity of Panchkula's Spl CBI Court (Earlier Visuals) #RamRahimVerdict pic.twitter.com/SoNZ6lbJd1
— ANI (@ANI) August 25, 2017
শতাধিক গাড়িতে আগুন ধরানোর পাশাপাশি বেশ কিছু সরকারি ভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পাশাপাশি, জলকামান দিয়েও বিশেষ লাভের লাভ কিছুই হয়নি। বিক্ষোভকারীদের তুলনায় পুলিশের সংখ্যা ছিল নেহাতই হাতেগোনা।
Police use water cannon on violent #DeraSachaSauda followers in vicinity of Panchkula's Spl CBI Court (Earlier Visuals) #RamRahimVerdict pic.twitter.com/bNLyZwNwTS
— ANI (@ANI) August 25, 2017
এদিকে পঞ্চকুলায় অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে দিল্লি ও উত্তরাখণ্ডে সহ ৪টি রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে শিমলা হাইওয়েতে হরিয়ানার নম্বর থাকা গাড়িগুলিতে পরপর ভাঙচুর করা হচ্ছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অপারেশন ক্র্যাকডাউন শুরু হয়েছে গোটা পঞ্চকুলায়। তবে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হওয়ায় পিছু হঠতে বাধ্য হয় পুলিশ। হরিয়ানা পুলিশের আইজিপি অমিতাভ সিং ঢিল্লন অবশ্য দাবি করেছেন, পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে। এদিকে পঞ্চকুলায় একের পর এক সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয় ডেরা সাচ্চা ভক্তরা।
অপরদিকে পঞ্চকুলার হিংসা ছড়িয়ে পড়ে দিল্লি ও গাজিয়াবাদেও। দিল্লির আনন্দবিহার রেলস্টশনে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে গাজিয়াবাদেও ডিটিসি-র একটি বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।
#WATCH: Two empty rakes of Rewa Express at Anand Vihar Terminal railway station set on fire in Delhi #RamRahimVerdict pic.twitter.com/bd5KzfSdYX
— ANI (@ANI) August 25, 2017
কয়েক ঘণ্টার মধ্যেই জ্বলতে থাকে গোটা পঞ্চকুলা। প্রশ্ন ওঠে হরিয়ানার বিজেপি সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এবিষয়ে হরিয়ানা সরকারের কাছে রিপোর্ট তলব করেছে প্রধানমন্ত্রীর দফতর। অপরদিকে রামরহিমের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে পঞ্জাব- হরিয়ানা হাইকোর্ট।












Click it and Unblock the Notifications