বিজয় মালিয়ার বিরুদ্ধে এবার টাকা পাচারের অভিযোগ, প্রত্যর্পণে জোর সিবিআই-এর
৬ হাজার কোটি টাকার ব্যাঙ্ক ঋণের একটা বড় অংশই তিনি বিজয় মালিয়া বিভিন্ন দেশে ভুয়ো সংস্থায় লাগিয়েছেন এই অভিযোগে চার্জশিট তৈরি করতে চলেছে সিবিআই।
লিকার ব্যারন বিজয় মালিয়ার প্রত্যর্পণের ক্ষেত্রে তথ্য়-প্রমাণ আরও জোরদার করতে এবার উঠে পড়ে লাগল সিবিআই। ৬ হাজার কোটি টাকার ব্যাঙ্ক ঋণের একটা বড় অংশই তিনি বিভিন্ন দেশে ভুয়ো সংস্থায় লাগিয়েছেন এই অভিযোগে চার্জশিট তৈরি করতে চলেছে সিবিআই।

কিংফিশার এয়ারলাইন্সের পুনরুজ্জীবনের জন্য কনসর্টিয়াম অফ ব্যাঙ্ক থেকে ৬,০২৭ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু সেই ঋণের বেশিরভাগ টাকাই তিনি ৭টি দেশে থাকা বিভিন্ন ভুয়ো সংস্থার নামে সরিয়েছেন বলে অভিযোগ। এই সাতটি দেশের মধ্যে রয়েছে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন ও আয়ারল্যান্ডও। ৬,০২৭ কোটি টাকা ঋণের মধ্যে ঠিক কত টাকা তিনি সরিয়েছেন, সেবিষয়ে অবশ্য মুখ খুলতে নারাজ সিবিআই আধিকারিকরা। আপাতত এই অভিযোগকে হাতিয়ার করেই বিজয় মালিয়ার বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে সিবিআই ও ইডি। ব্রিটেন থেকে মালিয়ার প্রত্য়র্পণের এক্ষেত্রে এই অভিযোগকেই বড় করে দেখানো হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।
এপর্যন্ত বিজয় মালিয়ার বিরুদ্ধে শুধুমাত্রর আইডিবিআই ব্যাঙ্ক থেকে ৯০০ কোটি ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। কিন্তু কিংফিশার এয়ারলাইন্সের জন্য় নেওয়া ঋণের টাকা এভাবে ভুয়ো সংস্থায় পাচার করার তথ্য এবার হাতে নাতে মিলেছে বলেই দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির। এই তথ্য ব্রিটেনের আদালতে পেশ করা হলে বিজয় মালিয়ার প্রত্যর্পণের ক্ষেত্রে সিবিআই বাড়তি সুবিধে পাবে বলেই মনে করা হচ্ছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications