আমাকে ফুটবল বানিয়ে লাথালাথি করছে ইউপিএ-এনডিএ : বিজয় মাল্য
মাল্যর বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে। এবং তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এই প্রেক্ষিতে বিজয় মাল্যর দাবি, আমাকে ফুটবল বানিয়ে লাথালাথি করছে ইউপিএ ও এনডিএ সরকার।
নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি : বিজয় মাল্যর মতো ঋণ খেলাপি যারা দেশের বাইরে পালিয়ে বেড়াচ্ছেন তাদের বিরুদ্ধে নতুন করে আইন বানিয়ে কড়া ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র সরকার। আর এর প্রেক্ষিতে বিজয় মাল্যর দাবি, আমাকে ফুটবল বানিয়ে লাথালাথি করছে ইউপিএ ও এনডিএ সরকার।[বিজয় মাল্যর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা]
মাল্যর বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে। এবং তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এই প্রেক্ষিতে মাল্যর অভিযোগ, তাঁর বিরুদ্ধে সংবাদমাধ্যমকে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা হয়েছে। এবং সংবাদমাধ্যমও খুশিমনে এনডিএ ও ইউপিএ সরকারের মাঝে ফুটবলের মতো জায়গা বদল করা বিজয় মাল্যকে নিয়ে খবর ছাপিয়ে গিয়েছে।[দেউলিয়া! তাতে কি? মেজাজে নিজের ৬০তম জন্মদিনে চমক বিজয় মালিয়ার]

টুইটে সিবিআইকে একহাত নিয়ে মাল্য জানিয়েছেন, নাটক করছে সিবিআই। আমার বিরুদ্ধে সব মিথ্যা অভিযোগ আনা হয়েছে। বেছে বেছে ইমেল ফাঁস করছে সিবিআই। যার ফলে সত্য বিকৃত হচ্ছে।['ভারত ছেড়ে পালাইনি' বিদেশে বসে টুইট বিজয় মাল্যর]
এবারের সাধারণ বাজেটে অরুণ জেটলি আইন প্রণয়নের কথা বলেছেন। যারা ঋণ খেলাপির ঘটনা ঘটিয়েছেন তারা আইনে ধরা না দিলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এর আগেও বহু অভিযুক্ত যাদের মধ্যে আর্থিক অপরাধের ঘটনায় জড়িতরাও রয়েছেন, তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। তাদের বিরুদ্ধেও আইন মেনে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।[বিজয় মাল্যর সঙ্গে নাম জুড়ে দীপিকা পাডুকোন-ক্যাটরিনা কাইফকে আক্রমণ রামগোপাল বর্মার!]
গত সপ্তাহে আইডিবিআই ব্যাঙ্কের ৭২০ কোটি টাকা ঋণ খেলাপি মামলায় বিজয় মাল্যর বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি করে সিবিআই। তাঁকে বিদেশ থেকে দেশে ফেরত আনার কথাও আদালতে জানানো হয়েছে। সব ব্যাঙ্ক মিলিয়ে মোট ৯ হাজার কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগ রয়েছে বিজয় মাল্যর বিরুদ্ধে।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications