করোনা বিধি নিয়ে কটাক্ষ! ভোটের আগে যোগী সরকারের অস্বস্তি বাড়ালেন বরুণ গান্ধী
করোনা বিধি নিয়ে কটাক্ষ! ভোটের আগে যোগী সরকারের অস্বস্তি বাড়ালেন বরুণ গান্ধী
উত্তর প্রদেশের বিধানসভা ভোটের আগে ফের চাপ বাড়ালেন বরুণ গান্ধী। প্রকাশ্যে যোগী সরকারের কোভিড বিধির সমালোচনা করেছেন বিজেপি সাংসদ। তিনি কটাক্ষ করে বলেছেন দিলেন ভোটের মিটিং মিছিল আর রােত নাইট কার্ফু। এর আগেও যোগী সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন বরুণ গান্ধী। লখিমপুর খেরির ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা বলে চিঠি লিখেিছলেন যোগীকে। এমনকী কৃষি আইন বাতিলের পরেও মৃত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন তিনি।

যোগী সরকারকে নিশানা
বিধানসভা ভোটের আগে ফের যোগী সরকারের অস্বস্তি বাড়ালেন পিলবিটের বিজেপি সাংসদ বরুণ গান্ধী। তিনি যোগী সরকারের নাইট কার্ফুকে কটাক্ষ করেছেন। করোনা রুখতে একদিকে নাইটকার্ফু জারি করছেন, অন্যদিকে দিনের বেলায় লক্ষ লক্ষ মানুষকে ডেকে মিটিং মিছিল করা হচ্ছে। সেকারণেই তিনি কটাক্ষ করে বলেছেন, কোনটা আগে সেটা বোঝা যাচ্ছে না। উত্তর প্রদেশের মানুষ ধন্ধে রয়েছেন।

যোগী সরকারের স্বাস্থ্য পরিষেবাকে কটাক্ষ
ওমিক্রন পরিস্থিতির কথা বলতে গিয়ে যোগী সরকারের স্বাস্থ্য পরিকাঠামোর সমালোচনা করেছে বরুণ গান্ধী। তিনি আক্রমণ শানিয় বলেেছন উত্তর প্রদেশের মত খারাপ স্বাস্থ্য পরিকাঠামোর আমাদের কোনটা আগে প্রয়োজন সেটা আগে ঠিক করে নিতে হবে। ওমিক্রনের মত ভয়াবহ করোনা সংক্রমণ রোখা না ভোটের জন্য শক্তিপ্রদর্শন করা। প্রসঙ্গত উল্লেখ্য উত্তর প্রদেেশর নির্বাচনের কারণে বেশ কয়ের দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশ সফর করেছেন। একাধিক প্রকল্পের উদ্বোধন করেছে। সেখানে সভা করেছেন।

প্রচারে জনজোয়ার
২০২২-এ বিধানসভা নির্বাচন উত্তর প্রদেশে। তার আগে সব রাজনৈিতক দলই প্রচারে জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ থেকে শুর করে সমাজবাদী পার্টি, কংগ্রেস। সকলেই একের পর এক প্রচার করছেন। তাতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করছেন। শক্তিপ্রদর্শনের জন্য ভিড় বাড়ানো হচ্ছে। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণের ঝুঁকি থেকে যাচ্ছে। অন্যদিকে দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে শুরু করেছে। ৬০০ ছাড়িয়ে গিয়েছে ওমিক্রন সংক্রমণ। উত্তর প্রদেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে।

ভোট নিয়ে বৈঠক
ভোট নিয়ে বৈঠক শুরু হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে। ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণের আশঙ্কায় ভোট পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। তারপরেই নির্বাচন কমিশন আজ বৈঠক করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে। সেই বৈঠকে ওমিক্রন পরিস্থিতির মধ্যে কীভাবে ভোট হবে তা নিয়ে পর্যালোচনা হয়েছে। কারণ ইতিমধ্যে গোটা দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংখ্যা বাড়তে শুরু করে দিয়েছিল।












Click it and Unblock the Notifications