জ্ঞানবাপী মসজিদে শিব পুজো? আজ রায় দেবে বারাণসী কোর্ট
জ্ঞানবাপী মসজিদে শিব পুজো? আজ রায় দেবে বারাণসী কোর্ট
বারাণসী মন্দিরের পাশেই রয়েছে জ্ঞানবাপী মসজিদ। সেই মসজিদের ভেতরে রয়েছে শিবলিঙ্গ এমনই দাবি করে আদালতে মামলা করা হয়। সেই শিবলিঙ্গের পুজো করতে চেয়ে মামলা চলছে বারাণসী আদালতে। মঙ্গলবার সেই মামলার রায়দান করবে আদালত। মসজিদের ভেতরে শিবলিঙ্গের পুজোর অনুমতি দেওয়া নিয়েই এই রায় দান বলে মনে করা হবে।

বারাণসীর মন্দিরের পাশেই রয়েছে জ্ঞানবাপী মসজিদ। দীর্ঘদিন ধরেই এই মসজিদ ঘিরে শিবলিঙ্গের জল্পনা শুরু হয়েছে। আজ বারাণসীরক ফার্স্ট ট্র্যাক কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা। বারাণসীর নগর দায়রা আদালতে হবে শুনানি। মসজিদের ভেতরে একাধিক হিন্দু স্থাপত্যের নিদর্শণ রয়েছে বলে দাবি করা হয়েছে। মামলাকারীরা দাবি করেছেন গোটা এলাকাটাই আগে বারাণসীর বিশ্বনাথ মন্দিরের অংশ ছিল। পরে সেখানে মসজিদ তৈরি হয়েছে।
দেশের মুঘল শাসকরা এই মসজিদ তৈরি করে। কাজেই মন্দিরের বেতরে শিবলিঙ্গের অস্তিত্ব রয়েছে বলে দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। আদালতের নির্দেশে জ্ঞানবাপী মন্দিরে আর্কিওলজিকাল সার্ভের পক্ষ থেকে সমীক্ষা করা হয়। ভিডিওগ্রাফির মাধ্যমে সমীক্ষা চালানো হয়েছিল। তাতে একাধিক নিদর্শণ হাতে এসেছে তদন্তকারীদের। মসজিদের ভিতরে একটি কুয়ো রয়েছে। সেখানে শিবলিঙ্গ রয়েছে বলে দাবি করা হয়েছে।
হিন্দু সংগঠনের পক্ষ থেকে মসজিদের ভেতরে ঢুকে সেই শিবলিঙ্গের পুজো করার জন্য অনুমতি চাওয়া হয়েছে আদালতে। সেটা হলে মসজিদে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে। এই নিয়ে টানটান উত্তেজনা রয়েছে জ্ঞানবাপী মসজিদে। অযোধ্যা রায়ের পর থেকেই জ্ঞানবাপী মসজিদ নিয়ে তৎপরতা শুরু হয়। এই মসজিদে শিবলিঙ্গের অস্তিত্ব রয়েছে দাবি করে আদালতের দ্বারস্থ হন মামলাকারীরা।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট












Click it and Unblock the Notifications