Vande Bharat Sleeper vs Rajdhani Express: শতাব্দী-রাজধানী থেকে জানেন কোথায় আলাদা বন্দে ভারত স্লিপার?
Vande Bharat Sleeper vs Rajdhani Express: খুব শীঘ্রই চলবে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ( Vande Bharat Sleeper Train)। আর অত্যাধুনিক এই ট্রেন প্রোটোটাইপ ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারি ( ICF) তে তৈরি হচ্ছে। জানা যাচ্ছে, মুম্বই-দিল্লি রুটে প্রথম বন্দে ভারত স্লিপার চলবে।
ভারতীয় রেল ট্রেন ( Vande Bharat Sleeper vs Rajdhani Express) যাত্রা বদলে দিতে চাইছে। আর তাই আগামী চার বছরে অন্তত ৪০০ টি বন্দে ভারত ট্রেন গোটা দেশে চালাতে চায় রেলওয়ে। আর সেই তালিকায় যেমন বন্দে ভারত ট্রেন রয়েছে, তেমনই বন্দে ভারত স্লিপার এবং বন্দে ভারত মেট্রো রয়েছে। সেই লক্ষ্যেই এই মুহূর্তে কাজ করছে মন্ত্রক।

- এই সুবিধা রাজধানী-শতাব্দীতেও নেই
বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি রাজধানী ( Rajdhani Express) এবং শতাব্দী ( shatabdi) এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেন থেকে গতি এবং সুবিধার দিক থেকে উন্নত হবে তবে এমন কিছু সুবিধা স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ( Vande Bharat Sleeper Train) এ পাওয়া যাবে, যা রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনে নেই।
নতুন ট্রেনগুলি সম্পূর্ণ ভাবে শক প্রুফ হতে। অর্থাৎ এতে কোনও ঝটকা লাগবে না। রেল যাত্রীদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে অত্যাধুনিক কিছু ব্যবস্থা থাকছে স্লিপার বন্দে ভারতে।
- শুরুতে হবে ১৬ কোচ
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন বলছেন, অলোক কুমার মিশ্র, ডিরেক্টর এবং জেনারেল ম্যানেজার (মেকানিক্যাল), কাইনেক্ট স্পেশাল পারপাস ভেহিকল, আরভিএনএল বলেছেন, রাশিয়ার একটি সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। আর সেই সংস্থার সঙ্গে ভারতীয় রেল কোচ ফ্যাক্টারি যৌথ ভাবে স্লিপার বন্দে ভারত ট্রেনটি তৈরি করা হচ্ছে।
তবে প্রাথমিক ভাবে ট্রেনটি ১৬ কোচের হবে বলে জানিয়েছেন অলোক কুমার মিশ্র। যার মধ্যে ১১ এসি তিন কোচ, চার এসি ২ কোচ এবং ১ এসি ফার্স্ট ক্লাস কোচ থাকবে। তবে ধীরে ধীরে ২৪ পর্যন্ত কোচের সংখ্যা বাড়ানো হবে।
- সেকেন্ডে উঠবে ১১ স্পিড
অলোক কুমার মিশ্র জানিয়েছেন, স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসটি সবদিক থেকে উন্নত। প্রতি ঘন্টায় ১৬০ কিমি গতিতে ছুটবে এই ট্রেন। শুধু তাই নয়, ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছতে ৬০ সেকেন্ডের কম সময় লাগবে ট্রেনটির। রাজধানী কিংবা শতাব্দীর গতিও ঘন্টায় ১৬০ কিলোমিটার। কিন্তু এত দ্রুত গতি ধরতে পারে না ট্রেনগুলি। ধীরে ধীরে ট্রেনগুলি সর্বোচ্চ গতিতে পৌছয়।

- কোনও ঝটকা লাগবে না
যাত্রী সাছন্দের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে বন্দেভারত স্লিপার। যাত্রীদের এই ট্রেনে কোনও ঝটকা লাগবে না। ঘন্টায় ১৬০ কিলোমিটার বেগে চললেও একেবারে নিশ্চিন্তের ঘুম হবে ট্রেনটিতে। অলোক কুমার মিশ্র বলছেন, কম্পন কিংবা কোনও শক না থাকার ফলে রেলওয়ে ট্র্যাক এবং কোচেরও কম ক্ষতি হবে। আর এর ফলে খরচ অনেক কম হবে বলে দাবি ওই আধিকারিকের।
- আরও কি আছে জানেন?
এখানেই শেষ নয়, বন্দেভারত স্লিপারে একাধিক ব্যবস্থা রয়েছে। যা শতাব্দী কিংবা রাজধানীর মতো আধুনিক ট্রেনে নেই বলেই দাবি করা হচ্ছে। বন্দে ভারত ট্রেনের দরজা থেকে একাধিক ব্যবস্থা অটোমেটিক। ট্রেনে জিপিএস, ফায়ার সেন্সর, ওয়াই ফাইয়ের মতো ব্যবস্থা আছে।
প্রত্যেক সিটে থাকবে চার্জিং পয়েন্ট। এমনকি যাত্রীদের জন্যে কোচে থাকবে টিভি। অনবোর্ড ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে বন্দে ভারত স্পিলারে। এছাড়াও থাকছে আরও ব্যবস্থা।












Click it and Unblock the Notifications