Vande Bharat Sleeper Train: ২৬ জানুয়ারি কাশ্মীর ছুটবে বন্দে ভারত! তাও আবার মাত্র ১৩ ঘণ্টায়
Vande Bharat Sleeper Train: ট্রেন যাত্রীদের জন্য বড় সুখবর! খুব শীঘ্রইই নয়াদিল্লি থেকে শ্রীনগর (New Delhi-Srinagar Vande Bharat Train) পর্যন্ত ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। এবিপি নিউজের খবর অনুযায়ী, বন্দে ভারত স্লিপারই এই রুটে চালাবে রেল (India Rail)। আর সে লক্ষ্যেই তৈরি হচ্ছে। ইতিমধ্যে ট্রায়ান রানও শুরু হয়ে গিয়েছে।
এখনও পর্যন্ত ট্রায়ান রানে সফল দেশের প্রথম সেমি বুলেটের স্লিপার ভার্সন। ঘণ্টায় ১০০ থেকে শুরু করে ১৮০ কিমি বেগে চালানো হয়েছে নয়া এই ট্রেনটিকে। সবেতেই সফল। এক নজরে দেখে নেওয়া যাক নয়া দিল্লি-শ্রীনগর রুটে নয়া বন্দে ভারত স্লিপারে (Vande Bharat Sleeper Train) ঠিক কত ঘণ্টা সময় লাগবে।

- Vande Bharat Sleeper Train: কবে শুরু হচ্ছে বন্দে ভারত?
চলতি মাসেই নয়াদিল্লি-শ্রীনগর বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Train) ভার্সন চালু হয়ে যাবে। আর সেই লক্ষ্যেই ভারতীয় রেল এগোচ্ছে। এত দিন ছোট ছোট রুটে বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ারকার ভার্সন চালাত রেল। কিন্তু এবারই প্রথম বন্দে ভারত স্লিপার দীর্ঘ রুটে চালানো হবে। ফলে একেবারে কোমর বেঁধে নামছে ভারতীয় রেল। যা খবর, চলতি মাস অর্থাৎ জানুয়ারির শেষে দিল্লি-শ্রীনগর রুটে নয়া বন্দে ভারত স্লিপার চলতে পারে। এমনকি বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের ২৬ জানুয়ারি নয়াদিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হতে পারে। যদিও এই বিষয়ে রেলের তরফে কিছু বলা হয়নি।
- Vande Bharat Sleeper Train: কত ঘণ্টা সময় লাগতে পারে?
ভারতে এখন পর্যন্ত শুধুমাত্র বন্দে ভারত এক্সপ্রেস চেয়ার কার চালানো হয়। অর্থাৎ বিলাসবহুল চেয়ারে বসে যাত্রা করতে হতো। প্রত্যেকটি ট্রেনই চলে সকালে। সারা রাতে কোনও ট্রেন (Vande Bharat Sleeper Train) চালানো হয় না। তবে বন্দে ভারত স্লিপার দীর্ঘ যাত্রার কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। একেবারে শুয়ে শুয়ে যাত্রা করতে পারবেন যাত্রীরা। এমনকি রাতে চালাতেও কোনও সমস্যা হবে না। আর তাই নয় দিল্লি-শ্রীনগর রুটের জন্যে এই ট্রেনকেই বেঁছে নেওয়া হয়েছে।
প্রকাশিত খবর অনুজায়ী, বন্দে ভারত স্লিপার ট্রেনে (Vande Bharat Sleeper Train) প্রায় ৮০০ কিলোমিটারের এই যাত্রা মাত্র ১৩ ঘন্টায় সম্পন্ন করানো হবে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বন্দে ভারত স্লিপার নয়াদিল্লি থেকে সন্ধ্যা ৭টায় ছাড়বে এবং পরের দিন সকাল ৮টায় শ্রীনগর পৌঁছবে।












Click it and Unblock the Notifications