Vande Bharat Sleeper Train: বাড়ির কাছেই তৈরি হচ্ছে বন্দে ভারতের স্লিপার ভার্সন! চলবে বাংলাতেই

Vande Bharat Sleeper Train: বন্দে ভারতের দারুণ সাফল্যের পর এবার স্লিপার ভার্সন লঞ্চ করতে চলেছে ভারতীয় রেল! খুব শীঘ্রই নয়া এই ট্রেনের ট্রায়াল রান শুরু হয়ে যাবে বলেই খবর। আর তা শেষ হলেই বাণিজ্যিক যাত্রার জন্য তৈরি বন্দে ভারতের স্লিপার ভার্সন। প্রকাশিত খবর অনুযায়ী, ২০২৫-২৬ অর্থ বছরের মধ্যে বহু প্রতীক্ষিত বন্দে ভারত স্লিপারের একাধিক রেক চালানোর পরিকল্পনা নিয়েছে রেলওয়ে।

আর এই ট্রেন (Vande Bharat Sleeper Train) চালু হলে দীর্ঘ দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে যাবে বলেই মনে করা হচ্ছে। দীর্ঘ দূরত্বের কথা ভেবেই বন্দে ভারত স্লিপারের ডিজাইন করা হয়েছে। আর এই দীর্ঘ যাত্রার ক্ষেত্রে যাত্রীদের জন্য থাকবে একাধিক সুবিধা। আসন থেকে শুরু করে শৌচালয়, প্রত্যেকটি জায়গায় নতুন এবং প্রযুক্তি নির্ভর সুবিধা থাকবে।

Vande Bharat Sleeper Train

এমনকি সম্পূর্ণ বাতানুকূল এই ট্রেনে সেন্সরের মাধ্যমে আলো থেকে দরজা, সবটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। যা খবর, দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটিতে তৈরি বন্দে ভারত স্লিপার রাতের ট্রেনের অভিজ্ঞতা বদলে দেবে। ইতিমধ্যে BEML চেন্নাই ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টরি (ICF) -কে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনসেট ডেলিভার করে দিয়েছে।

একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে ট্রেনে। খুব শীঘ্রই ICF ট্রায়ান রান চালাবে এই ট্রেনের। এরপরেই সবুজ সঙ্কেতের অপেক্ষা থাকবে! এই প্রসঙ্গে ইউ সুব্বা রাও, জেনারেল ম্যানেজার, ICF চেন্নাই, এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ট্রেন সেটের পরীক্ষা চালানো হচ্ছে। ট্রায়ান রান শেষ হলেই বাণিজ্যিক যাত্রার জন্য এই ট্রেন তৈরি হয়ে যাবে।

জানা যাচ্ছে, দেশের তিনটি সংস্থায় বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি হচ্ছে। বিইএমএল, কাইনেট রেলওয়ে সলিউশন লিমিটেড এবং টিটাগড় রেল সিস্টেম লিমিটেড, বিএইচএলের সাহায্যে যুদ্ধকালীন তৎপরতায় এই ট্রেন তৈরি করা হয়েছে। প্রাথমিক ভাবে ২১০ টি স্লিপার ট্রেনসেট বানানোর টার্গেট নেওয়া হয়েছে।

সেই মতো ২০২৫-২৬ অর্থ বছরের মধ্যে ১০টি এবং আগামী বছরগুলিতে আরও কয়েকটি ধাপে ধাপে চালু করার পরিকল্পনা রইয়েছে রেলের। তবে কোন রুটে এই ট্রেন চলবে তা এখনও স্পষ্ট নয়। একাধিক রুটের কথা শোনা যাচ্ছে। তবগে প্রথম নয়া দিল্লি এবং পুনে কিংবা নয়া দিল্লি এবং শ্রীনগরের মতো বড় শহরের চলতে পারে। এমনকি শোনা যাচ্ছে, নিউ জলপাইগুড়ি এবং গুয়াহাটি রুটে যে বন্দে ভারত চলে তা স্লিপারে উন্নিত করা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+