Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বন্দে ভারত স্লিপার কোচের নির্মাণ শেষ! বড় আপডেট দিলেন রেলের এই আধিকারিক

Vande Bharat Train: বন্দে ভারতের পর এবার ভারতীয় রেল ট্র্যাকে ঝড় তুলবে বন্দে ভারত স্লিপার! গত কয়েকমাস ধরে নয়া এই ট্রেনের অপেক্কায় যাত্রীরা। তবে খুব শীঘ্রই শেষ হতে চলেছে সেই অপেক্ষা। কার্যত শেষের মুখে বন্দে ভারত স্লিপার কোচের নির্মান। এমনটাই জাতিয় এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

আর এই খবর সামনে আসার পর থেকেই কার্যত প্রহর গুণতে শুরু করেছেন যাত্রীরা! তাহলে কবে দেখা যাবে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Train) ভেরিয়েন্টে? প্রকাশিত খবর অনুযায়ী, বন্দে ভারত স্লিপারের কোচ তৈরি শেষ হয়ে গিয়েছে। ইন্টিরিয়রের কাজ শুরু হয়েছে। অর্থাৎ ট্রেনের ভিতরের যাবতীয় কাজ শুরু হয়েছে।

Vande Bharat Train:

রেলের এক আধিকারিক ওই সংবাদমাধ্যমকে জানিয়েছে, স্লিপার বন্দে ভারত (Vande Bharat Train) শুরুর সম্ভাব্য সময়ও ঠিক করা হয়েছে। তবে সে দিন অনুষ্ঠানিক ঘোষণা কিছুদিন পর করা হবে বলেই দাবি ওই আধিকারিকের। অন্যদিকে রেলমন্ত্রকের আরও এক আধিকারিক জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেসের নয়া ভার্সন আইসিএফ চেন্নাইতে তৈরি হচ্ছে। ট্রেনটির নির্মান প্রায় শেষ হয়ে গিয়েছে বলে দাবি ওই আধিকারিকের।

শুধু তাই নয়, বার্থ ও অন্যান্য অভ্যন্তরীণ সজ্জার কাজ শুরু হবে বলেও জানান তিনি। রেলের ওই আধিকারিকের দাবি, যেভাবে এগোচ্ছে কাজ তাতে আগামী মার্চ মাসের মাঝামাঝি নাগাদ বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Train) বাণিজ্যিক ভাবে চলাচল শুরু হয়ে যাবে।

বলে রাখা প্রয়োজন, সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে দেশের আরও বেশ কয়েকটি রুটে বন্দে ভারতের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই তালিকায় বন্দে ভারত স্লিপারও (Vande Bharat Train) রয়েছে বলে খবর।

প্রসঙ্গত, রাত এবং দীর্ঘ সফরের জন্যে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Train) চালানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের। তবে কোন রুটে এই ট্রেন সবার আগে চালানো হবে তা এখনও স্পষ্ট নয়। তবে তালিকায় প্রথমে বাংলা থাকতে পারে বলে খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+