Vande Bharat Express: আরও সুরক্ষিত হচ্ছে ভারতের 'বুলেট', বসছে kavach 4.0! জানেন কী সিস্টেম এটা?
Vande Bharat Express: আরও সুরক্ষিত হচ্ছে ভারতের অন্যতম দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস! গত কয়েকমাসে একের পর এক ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। আর সেদিকে তাকিয়ে দেশের প্রথম সেমি বুলেটে আরও জোরদার হচ্ছে সুরক্ষা 'কবচ'।
kavach 4.0 বসানো হচ্ছে বারাণসী প্রয়াগরাজ-নয়া দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে। মধ্য রেলওয়ে জোনে এটাই হবে প্রথম ট্রেন যাতে এই সুবিধা থাকবে। মনে করা হচ্ছে, আগামী নভেম্বর মাসেই যাত্রীরা এই সুবিধা পাবেন।

- Vande Bharat Express:
বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা সিস্টেম kavach 4.0 আপগ্রেড করার কথা বলেন। সেই সময়েই সিদ্ধান্ত নেওয়া হয় যে দিল্লি-হাওড়া এবং দিল্লি-মুম্বই রুটে চলে এমন ট্রেনে এমন আপগ্রেড সিস্টেম সবার আগে বসানো হবে। বারাণসী এবং নয়াদিল্লির মধ্যে চলা বন্দে ভারত এক্সপ্রেসে প্রথম এই আরও আধুনিক সিস্টেম মোতায়েন করতে চলেছে রেলওয়ে।
- Vande Bharat Express:
বর্তমানে বারাণসী থেকে নয়া দিল্লি'র মধ্যে দুটি বন্দে ভারত এক্সপ্রেস চলে। প্রয়াগরাজ হয়ে একটি বন্দে ভারত এক্সপ্রেস সকালে এবং দ্বিতীয়টি সন্ধ্যায় নয়াদিল্লির জন্য রওনা দেয়। এই দুটি সেমি বুলেট ট্রেনেই স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা সিস্টেম kavach 4.0 লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু বন্দে ভারতেই নয়, এই রুটে চলে এমন সমস্ত ট্রেন যেমন রাজধানী, শতাব্দি, প্রয়াগরাজ এক্সপ্রেস এবং অন্যান্য প্রিমিয়াম ট্রেনে এই সিস্টেম বসানো হবে।
- Vande Bharat Express: আরও অ্যাডভান্সড সিস্টেম, kavach 4.0
স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা সিস্টেম kavach দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে। রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (RDSO) এই সিস্টেম তৈরি করেছে। জরুরি মুহূর্তে হঠাত যদি ট্রেনের ব্রেক কাজ না করে তাহলে এই সিস্টেম সক্রিয় হয়ে যায়। স্বয়ংক্রিয় ভাবেই এই কাজ হয়। এবং ব্রেক কষে ট্রেনকে দাঁড় করিয়ে দিতে পারে। এমনকি হঠাত মুখোমুখি যদি কোনও ট্রেন চলে আসে তাহলেও kavach শুরু করে দেয়।
- Vande Bharat Express:
একটা সময় এনসিআর জোনে সুরক্ষা সিস্টেম kavach 3.2 ভার্সন যুক্ত করা হয়েছে। এবার অ্যাডভান্সড সিস্টেম 4.0 যুক্ত করা হচ্ছে। নয়া এই সিস্টেমে একাধিক প্রযুক্তিগত বদল আনা হয়েছে। যার ফলে খারাপ মরশুমে দারুণ কাজ করবে এই সিস্টেম। এনসিআর সিপিআরও শশীকান্ত ত্রিপাঠী বলছেন, অ্যাডভান্সড সিস্টেম 4.0 যুক্ত করার কাজ করছে। বারাণসী থেকে প্রয়াগরাজ হয়ে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেসে দুটোতেই এই আপডেট করা হয়েছে।












Click it and Unblock the Notifications