Vande Bharat Express Train: উত্তরবঙ্গের জন্য শিয়ালদহ থেকে ছাড়বে নয়া বন্দে ভারত! তৈরি পরিকাঠামো, এখন শুধুই...
Vande Bharat Express Train: রেল যোগাযোগ ব্যবস্থায় কার্যত গতি এনেছে বন্দে ভারত এক্সপ্রেস! দেশের প্রায় প্রত্যেক রুটেই এক কিংবা একাধিক এই সেমি বুলেট ট্রেন ছুটছে। বেশির ভাগ ক্ষেত্রেই সফল। তবে এখনও দেশের এমন বেশ কয়েকটি রুট রয়ে গিয়েছে সেখান থেকে এখনও পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ছোটে না।
যার মধ্যে আছে বাংলার শিয়ালদহ স্টেশন। দেশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্টেশন। লাখো মানুষ প্রত্যেকদিন যাত্রা করেন। এবার বাংলার এই ব্যস্ততম স্টেশন থেকেও ছুটবে বন্দে ভারত (Vande Bharat Express Train) ।

আর সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। আর তা চালু হয়ে গেলে বাংলা থেকে মোট ছয়টি বন্দে ভারত ছুটবে। তবে কোন রুটে চলবে শিয়ালদহ বন্দে ভারত এক্সপ্রেস?
Vande Bharat Express Train: একাধিক 'বুলেট' পেয়েছে বাংলা
বর্তমানে হাওড়া স্টেশন থেকে মোট ৮ টি বন্দে ভারত (Vande Bharat Express Train) চলে। ট্রেন সংখ্যা 22301/22302 হাওড়া-নিউ জলপাইগুড়ি, ট্রেন নম্বর - 22895/22896 হাওড়া-পুরী বন্দে ভারত, 22227/22228 নিউ জলপাইগুড়ি-গোয়হাটি বন্দে ভারত, ট্রেন সংখ্যা - 22348/22347 পাটনা-হাওড়া, ট্রেন নম্বর - 20898/20897 রাঁচি-হাওড়া। শিয়ালদহ থেকে আরও একটি বন্দে ভারত চালু হলে মোট ছয়টি বন্দে ভারত বাংলা থেকে ছাড়বে। এখন হাওড়া থেকে চারটি, একটি এনজেপি থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে।
Vande Bharat Express Train: বন্দে ভারত পেতে পারে বাংলা
খুব শীঘ্রই আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) পেতে পারে বাংলা। আর তা পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশনকে দেওয়া হতে পারে। ETnow news- এর খবর অনুযায়ী, ইতিমধ্যে পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে। বড় করা হচ্ছে স্টেশনও। খুব শীঘ্রই এই ট্রেনের বিষয়ে রেলবোর্ড অনুমোদন দিতে পারে বলে ওই সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।
ETNOW.in-কে রেলের এক আধিকারিক জানিয়েছেন, শিয়ালদহ থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর ক্ষেত্রে প্রয়োজনীয় কাজ সেরে ফেলা হচ্ছে দ্রুত। তবে কোন রুটে চলবে এই ট্রেন সে বিষয়ে কিছু জানানো হয়। তবে ETNOW.in-এর প্রকাশিত খবরে দাবি, এই হাই স্পিড ট্রেন শিয়ালদহ এবং নিউ জলপাইগুড়ির মধ্যে চলতে পারে। একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন ছুঁয়ে চলবে এই ট্রেন। এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে।।
Vande Bharat Express Train: খরচ ২৫০ কোটি
গত কয়েকদিন আগেই পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর জানিয়েছিলেন, শিয়ালদহ থেকে ছাড়তে পারে বন্দে ভারত এক্সপ্রেস। প্রায় ২৫০ কোটি টাকা খরচ করে যাবতীয় আধুনিক সুবিধা-সহ ওই কোচিং ডিপো বা ট্রেন রক্ষণাবেক্ষণের পরিকাঠামো গড়ে তোলা হবে বলেও জানান ওই আধিকারিকরা। একই সঙ্গে শিয়ালদহ স্টেশনের মানও উন্নইয়ন করা হয়েছে বলেও জানান পূর্ব রেলের জেনারেল ম্যানেজার।












Click it and Unblock the Notifications