Vande Bharat Express Train: টানা ৫০ দিন বাতিল করা হল বন্দে ভারত এক্সপ্রেস! মাথায় হাত যাত্রীদের

Vande Bharat Express Train: বন্দে ভারত এক্সপ্রেসে চেপে বৈষ্ণবদেবী যাওয়ার পরিকল্পনা করেছিলেন? তাহলে খারাপ খবর আপনার জন্য। আগামী ৫০ দিন ধরে বাতিল থাকবে বন্দে ভারত এক্সপ্রেস। দিল্লি থেকে শ্রী মাতা বৈষ্ণদেবী কাটরা পর্যন্ত চলে এই ট্রেন। কিন্তু আগামী ৫০ দিন ভারতের প্রথম এই সেমি বুলেট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Rail)। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে রেলের তরফে।

রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, বন্দে ভারত পরিষেবার দুই জোড়ার মধ্যে শুধুমাত্র এক জোড়া (22439/40) বাতিল করা হয়েছে। উত্তর রেলওয় জানিয়েছে, জম্মু তাওয়ি ইয়ার্ডের ইয়ার্ড রিমডেলিংয়ের কারণে ট্রেনটি বাতিল করা হয়েছে। দীর্ঘসময় ধরে এই ট্রেন (Vande Bharat Express Train) বাতিলের সিদ্ধান্তে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে।

Vande Bharat

  • Vande Bharat Express Train: ৫০ দিন বাতিল থাকবে

ভারতীয় রেলের (Indian Rail) তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ মার্চ ২০২৫ নয়া দিল্লি-কাটরার মধ্যে এই বন্দে ভারত এক্সপ্রেস চলবে না। ১৬ তারিখ থেকে বন্ধ হয়েছে পরিষেবা। এই দুই শহরের এই ট্রেন চালানো এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে উত্তর রেলওয়ে। বৈষ্ণদেবী যারা দর্শনে যান তাদের কাছে এই ট্রেন (Vande Bharat Express Train) খুবই গুরুত্বপূর্ণ। বহু মানুষ যাত্রা করে থাকেন।

  • Vande Bharat Express Train: কবে কবে চলে এই ট্রেন?

এই বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) বুধবার ছাড়া সপ্তাহে প্রত্যেকদিনই চলে। নয়াদিল্লি থেকে সকাল ৬টার সময় রওনা হয় আর দুপুর ২ টো বেজে পাঁচ মিনিটে কাটরা পৌঁছে দেয়। একই ভাবে কাটরা থেকে ২ টো বেজে ৫৫ মিনিট ছাড়ে। আর রাত ১১ টার মধ্যে রাজধানী পৌঁছে দেয়। দীর্ঘ যাত্রায় চারটে স্টেশনে স্টপেজ দেয় এই বন্দে ভারত এক্সপ্রেস। আর সেই চারটি স্টপেজ হল আম্বালা ছাবনি, লুধিয়ানা জংশন, পাঠানকোট এবং জম্মুতাবাই।

  • Vande Bharat Express Train: বাজেট ফ্রেন্ডলি টিকিটের দাম

৮ কোচের এই বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express Train) এসি চেয়ারকার এবং এক্সিকিউটিভ চেয়ার কার অপশন আছে। ট্রেনের ভাড়াও খুব একটা বেশি নয়। একেবারেই বাজেট ফ্রেন্ডলি। প্রকাশিত খবর অনুযায়ী, নয়াদিল্লি এবং কাটরার মধ্যে এসি চেয়ারকারে যাত্রা করতে টিকিটের ভাড়া মাত্র ১৬৬৫ টাকা। অন্যদিকে এক্সিকিউটিভ চেয়ারকারের টিকিটের দাম পড়ে ৩০৫৫ টাকা।

বলে রাখা প্রয়োজন, কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে দিল্লি থেকে শ্রী মাতা বৈষ্ণদেবী কাটরা বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) উদ্বোধন হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+