ভদোদরায় 'রইস'-এর প্রচারে ভিড়ে মৃত ১,দুঃখপ্রকাশ শাহরুখের
নিজের ছবি 'রইস' এর প্রচারে গতকাল রাতে ভদোদরা যান শাহরুখ খান। আর ভিড়ে ঠাসা ভদোদরা রেল স্টেশনে প্রিয় অভিনেতাকে দেখতে লেগে যায় তাড়াহুড়ো। পদপিষ্ট হন অনেকেই । মারা যান ১ জন ও আহত হয়েছেন ২ জন।
ভদোদরা, ২৪ জানুয়ারি : 'রইস' এর প্রচারে গতকাল রাতে ভদোদরা যান শাহরুখ খান। আর ভিড়ে ঠাসা ভদোদরা রেল স্টেশনে প্রিয় অভিনেতাকে দেখতে লেগে যায় তাড়াহুড়ো। পদপিষ্ট হন অনেকেই । দমবন্ধ হয়ে মারা যান ১ জন, আরও ২ জনের আহত হওয়ার খবর রয়েছে। মৃতের নাম ফরিদ খান শেরনি। মৃতের পরিবারের দাবি, মৃত শেরনি সেখানে শাহরুখ খানকে দেখতে যাননি, ঘটনাস্থলে তিনি একজনের সঙ্গে দেখা করতে গেছিলেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন শাহরুখ খান।[ফের শাহরুখ খানকে কুরুচিকর আক্রমণ বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র ]
এই দুঃখজনক ঘটনায় তিনি 'মর্মাহত' বলেও জানান শাহরুখ। পাশপাশি শাহরুখ জানিয়েছেন "মৃতের পরিবার যেন নিরাপদে বাড়ি ফেরে সে বিষয়টি দেখছে 'রইস' ছবির 'টিম' "। এদিকে ভদোদরার রেলের ডিআরএম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এইরকম দুর্ঘটনা এড়াতে আরও বেশি সচেতন হওয়া উচিৎ ছিল মানুষের।['রইস 'বনাম 'কাবিল', বক্স অফিসের যুদ্ধের আগেই সরগরম বলিউড]

গতকাল অগাস্ট ক্রান্তি এক্সপ্রেসে 'রইস' -এর প্রচারের জন্য ট্রেন থেকেই নিজের ভক্তদের উদ্দেশ্যে লাউড স্পিকারে বার্তা দিতে থাকেন বলিউডের বাদশা। সকলকে অনুরোধ জানান ছবি দেখবার জন্য।'রইস'-এর প্রচারে শাহরুখ খান ট্রেন সফরে বেরিয়েছেন। দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় টিনি ট্রেনের মাধ্যমে যাতায়াত করে দেখা করেছেন ভক্তদের সঙ্গে। [সিনেমা ব্যবসায়ে ক্ষতি : ফের পাকিস্তানে প্রদর্শন হবে ভারতীয় সিনেমা]
এর আগে জানা গিয়েছিল বলিউডের 'রইস' ট্রেনে আসছেন শুনে , অনেক ঘণ্টা আগে থেকেই ভিড় হয় ভদোদরা স্টেশনে । অনেকেই খবর পেয়ে নিজের গোটা পরিবার সমেত পৌঁছে যান স্টেশনে। ফরিদ খান শেরনিও সেরকম ভাবেই স্টেশনে দেখতে এসেছিলেন বলিউড তারকাকে। কিন্তু ভিড়ে চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত ফরিদ খান শেরনি ভদোদরার সমাজবাদী পার্টির কর্মী। এলাকায় তাঁর ব্যবসাও রয়েছে। অন্যদিকে ভিড়ের চাপে দমবন্ধ হওয়া অনেককেই উদ্ধার করে পুলিশ।[এইকাজ করলে দুই ছেলে আরিয়ান আর আব্রামের মুণ্ডচ্ছেদ করবেন শাহরুখ!]
এদিকে, শাহরুখ খান যে কাল রাত ১০:১৫ নাগাদ ভোদদরা আসছেন, তা অনেকদিন আগে থেকেই প্রচারের আলোতে ছিল। তাই ভিড় অনেক হবে তা জানত সবাই। তবে সেই ভিড় যে এভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তা ঠাওর করতে পারেননি কেউই । শহরুখের এই সফরে তাঁর সঙ্গে দেখা করেন, ক্রিকেটার ইউসুফ ও ইরফান পাঠান।[(ছবি) শাহরুখের জন্মদিনে পার্টির মুডে কন্যা সুহানা খান]
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications