ফের শাহরুখ খানকে কুরুচিকর আক্রমণ বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র
শাহরুখ খান নামকে সম্বল করে ফের একবার রাজনৈতিক ফায়দা তুলতে নেমে পড়েছেন বিজেপি নেতা তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। তিনি ফের একবার কুরুচিকর আক্রমণ করেছেন শাহরুখ খানকে।
নয়াদিল্লি, ২৪ জানুয়ারি : রইস নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। এই সিনেমার কলাকুশলী পাকিস্তানি বলে প্রথমে একদফা বিতর্ক উসকে ওঠে। তার রেশ কাটতে না কাটতেই মুক্তির আগে ফের বিতর্কে শাহরুখ খান অ্যান্ড কোং। রইসের প্রচারে ঘুজরাতের ভদোদরায় গিয়ে রেলস্টেশনে ভিড়ের চাপে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।['রইস' -এর প্রচারে ভিড়ে মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ সুরেশ প্রভুর]
তবে আর একদিকে শাহরুখ খান নামকে সম্বল করে ফের একবার রাজনৈতিক ফায়দা তুলতে নেমে পড়েছেন বিজেপি নেতা তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়।[ভদোদরায় 'রইস'-এর প্রচারে ভিড়ে মৃত ১,দুঃখপ্রকাশ শাহরুখের]

আর এবারও ফের একবার কুরুচিকর ভাষায় তিনি আক্রমণ করেছেন বলিউডের অন্যতম সেরা অভিনেতা শাহরুখ খানকে। ফের একবার সিনেমার মুক্তির আগে টুইটারে শাহরুখকে আক্রমণ করেছেন কৈলাশ বিজয়বর্গীয়।
যদিও টুইটারে শাহরুখের নাম নেননি তিনি। তবে ইঙ্গিত যে শাহরুখকেই করেছেন তা নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই। নাম না করে রইস-কে অসত বলে তোপ দেগেছেন তিনি। একইসঙ্গে ফের একবার দেশবিরোধী বলেও আক্রমণ করেছেন।
রইসের সঙ্গে একইদিনে হৃত্বিক রোশনের সিনেমা কাবিল মুক্তি পাবে। এই প্রসঙ্গে রইসকে বিদ্রুপ করে হৃত্বিকের কাবিলকে সমর্থনের জন্য এই বিজেপি নেতা আহ্বান জানিয়েছেন। তাঁর মতে রইস দেশবিরোধী ও কাবিল দেশপ্রেমী।
টুইটারে বিজয়বর্গীয় লিখেছেন, এখন দেশের যোগ্য জনতার কাছে সময় এসেছে। যে 'কাবিল' তার অধিকার যেন কোনও 'বেইমান' 'রইস' না ছিনিয়ে নিতে পারে তা সুনিশ্চিত করা।
প্রসঙ্গত এর আগে সারা দেশে অসহিষ্ণুতা প্রসঙ্গে শাহরুখ খান মুখ খোলায় তাকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন হিন্দুত্ববাদী বিজেপি নেতারা। সেই দলের একেবারে প্রথম সারিতে ছিলেন বিজয়বর্গীয়। ফের একবার সুযোগ পেয়েই শাহরুখকে আক্রমণ করলেন তিনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications