Yogi Adityanath: উন্নয়নের লক্ষ্যে এবার বিশেষ পুরস্কার ঘোষণা যোগী আদিত্যনাথের
UttarPradesh Chief Minister Yogi Adityanath: উত্তরপ্রদেশ জুড়ে উন্নয়ন চলছে। আর সেই লক্ষ্যে একের পর এর বৈঠক করছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মূলত বুন্দেলখণ্ড ও পূর্বাচলের উন্নয়নের জন্য সম্প্রতি প্ল্যানিং ডিপার্টমেন্টের সঙ্গে একটি রিভিউ বৈঠক করেছেন যোগী।
গবেষণা ও পরিকল্পনার মাধ্যমে দীর্ঘস্থায়ী উন্নয়ন কোন পথে হতে পারে, সে বিষয়েই মূলত আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে জেলাগুলির উন্নয়নের প্রশংসাও করেছেন তিনি। মুখ্যমন্ত্রী যোগী জানিয়েছেন, উত্তর প্রদেশের ৬ জেলা বর্তমানে দেশের সেরা ১০ জেলার তালিকায় জায়গা করে নিয়েছে।

জেলাগুলির আর্থ-সামাজিক ছবি যেভাবে পাল্টাচ্ছে, সে কথাও তুলে ধরেছেন যোগী। জেলা বা ব্লক স্তরগুলিতে উন্নয়নের ক্ষেত্রে দায়িত্ব প্রাপ্ত আধিকারিকরা যাতে আরও উৎসাহ পান, সে জন্য বিশেষ পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেছেন যোগী। ২০২২ থেকে ২০২৩-এর মধ্যে যে ব্লকে সর্বাধিক উন্নতি হয়েছে, সেই ব্লককে ২ কোটি টাকা দেওয়া হবে।
এছাড়া বিশেষ বিশেষ ক্ষেত্রে উন্নয়নের জন্য ৬০ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, জল সরবরাহের মতো বিষয়গুলির ওপর জোর দেওয়া হবে।
বলে রাখা প্রয়োজন, এর আগে পুরসভার ভালো কাজে পুরস্কার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গত মাসখানেক আগেই সে রাজ্যে পুর নির্বাচন হয়। লোকসভার আগে বড় পরীক্ষা ছিল বিজেপির কাছে। যদিও সেই ভোটে ভালো ফল করে বিজেপি।
এরপরেই পুরসভার ভালো কাজে পুরস্কার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। যে পুরসভা বেশি পরিচ্ছন্নতার সঙ্গে কাজ করবে সেই পুরসভাকে পুরস্কৃত করবে রাজ্য সরকার। এজন্যে যদিও কয়েকটি মাপকাঠি তৈরি করে দিয়ে ছিলেন যোগী আদিত্যনায়থ। তার মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা, পরিশ্রুত পানীয় জল, ভাল রাস্তা, নিরাপদ এলাকা এবং স্বনির্ভরতা।
এই কয়েকটি মাপকাঠির উপর বিচার করেই সেরা পুরসভা বেছে নেওয়া হবে। তারপর তাদের পুরস্কত করা হবে জানিয়েছেন যোগী। এবার ভালো কাজে উৎসাহ দিতে দায়িত্ব প্রাপ্ত আধিকারিকদের বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন তিনি। মূলত উৎসাহ দিতেই এহেন পদক্ষেপ বলে জানানো হয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications