Uttarkashi Tunnel Collapse: এখনও থমকে যন্ত্র, শ্রমিকদের চাপমুক্ত রাখতে লুডো, তাস পাঠানো হল টানেলে

এখনও থমকে রয়েছে ড্রিলিং মেশিন। সকাল ১১টা থেকে কাজ শুরু হওয়ার কথা থাকলেও এখনও শুরু হয়নি কাজ। এদিকে ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং। তিনি কাজের অগ্রগতি নিয়ে খোঁজ খবর নিচ্ছেন। অন্যদিকে অন্ধকূপ টানেলে ধৈর্য হারিয়ে ফেলছেন শ্রমিকরা।

তাঁদের চাপমুক্ত রাখতে পাঠানো হল লুডো, তাস। একদিকে কখন সূর্যের আলো দেখতে পাবেন তাঁরা প্রতিটা মুহূর্ত উৎকণ্ঠায় কাটাচ্ছেন শ্রমিকরা। বাইরে তাঁদের পরিজনেরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাইরে যেমন মানসিক চাপ বাড়ছে উদ্ধারকারী দলের। ঠিক সেরকমই টানেলের ভেতরেও চাপ বাড়ছে।

Uttarkashi Tunnel Collapse:

গত ১৫ দিন ধরে অন্ধকার টানেলের মধ্যে হেডলাইটের আলোতেই দিন কাটাচ্ছেন তাঁরা। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সময় কাটাতে তাস আর চোর পুলিশ খেলেছেন শ্রমিকরা। এদিকে উদ্ধারকারীদলের নেতৃত্বে থাকা বিশেষজ্ঞরা শ্রমিকদের যোগাসন এবং টানেলের মধ্যে হাটাহাটি করার পরামর্শ দিয়েছে।

গত তিন দিন ধরে টানেলের মধ্যে গরম খাবার ফলের রস, জল পাঠানো হচ্ছে শ্রমিকদের। তার আগে পর্যন্ত তাঁরা শুকনো খাবার খেয়েই ছিলেন। তাঁদের শুধু শারিরীক নয় মানসিক ভাবেও সুস্থ রাখতে হবে সেকারণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। গতকাল রাত থেকে হঠাৎ করে ড্রিলিং মেশিন কাজ করা বন্ধ করে দিয়েছে।

এখনও পর্যন্ত ড্রিলিং মেশিন শুরু হয়নি। শ্রমিকদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পরামর্শ েনওয়া হচ্ছে চিকিৎসকরদের। মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি সেখানে তাঁবুতে অফিস খুলে ফেলেছেন। সেখানে মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারীকরা রয়েছেন। মুখ্যমন্ত্রী নিজেও গতকাল সেখান থেকে টানেলে আটকে থাকা শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন।

আজ রাতের দিকে উদ্ধারকাজ শেষ হতে পারে বলে মনে করা হচ্ছে। ড্রিলিং মেশিন কোথায় আটকে গিয়েছে তা জানতে ড্রোন নিয়ে আসা হয়েছে। ড্রোনের মাধ্যমে সেটা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। অস্ট্রেলির অন্ডারগ্রাউন়্ড টানেল এক্সপার্টের পরামর্শেই চলছে কাজ। তাড়াহুড়ো না করে শ্রমিকদের নিরাপত্তার কথা ভেবে উদ্ধার কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+