উত্তরাখণ্ডে বিপুল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, ধুয়ে মুছে সাফ জাতীয় সড়ক

উত্তরাখণ্ডের কিছু অংশে ফের ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। নাগাড়ে বৃষ্টিতে অনেক জায়গায় ব্যাপকভাবে জল জমে গিয়েছে। উপচে পড়েছে ড্রেন এবং এর ফলে অনেক জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার বিপুল বৃষ্টিতে বদ্রীনাথ জাতীয় সড়ক - ৭ এর একটি অংশ ভেসে গিয়েছে, তীর্থযাত্রীরা হাইওয়ের উভয় পাশে আটকা পড়েছেন বলে খবর মিলছে।

উত্তরকাশীতে বৃষ্টি

উত্তরকাশীতে বৃষ্টি


উত্তরকাশীতে, শুক্রবার বিভিন্ন জায়গায় উপচে পড়েছে ড্রেন। এর ফলে সমস্যায় পড়েছেন এলাকার কলেজ পড়ুয়ারা। প্রবল বৃষ্টির পর রাস্তায় বেরনো মুশকিল হয়ে গিয়েছিল। ছাত্রীর বাড়িতে পৌঁছানোর মতো অবস্থায় ছিল না। তাদের উপচে পড়া ড্রেন পার হতে সাহায্য করে শিক্ষকরা। এদিকে, রাজ্যের রাজধানী দেরাদুনের কিছু অংশে শুক্রবার ব্যাপক যানজট হয়। ব্যাপকভাবে রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গিয়েছে।

বর্ষণ স্বাভাবিক জীবন স্তব্ধ

বর্ষণ স্বাভাবিক জীবন স্তব্ধ


বৃহস্পতিবার উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় অবিরাম বর্ষণ স্বাভাবিক জীবনকে স্তব্ধ করে দিয়েছে, ১৪টি গ্রামীণ রাস্তা ছাড়াও গঙ্গোত্রী জাতীয় সড়ক অবরুদ্ধ করে ভূমিধসের ঘটনা ঘটায়। পাহাড় থেকে মাঝে মাঝে পাথর গড়িয়ে পড়ার কারণে, গঙ্গোত্রী জাতীয় সড়কটি বান্দরকোটের কাছে অবরুদ্ধ হয়েছে বলে জানিয়েছেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক দেবেন্দ্র পাটওয়াল। হিমালয় মন্দিরের দিকে যাওয়ার জাতীয় সড়ক ছাড়াও, ১৪টি গ্রামীণ রাস্তাও রাস্তার উপর চলে আসা ধ্বংসাবশেষের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে।

 মেঘ ভাঙা বৃষ্টি

মেঘ ভাঙা বৃষ্টি

সম্প্রতি মেঘ ভাঙা বৃষ্টি ভাসিয়ে নিয়ে যায় অমরনাথ মন্দিরের সামনে থেকে ভাসিয়ে নিয়ে যায় প্রায় ১৬ জন পুন্যার্থীকে। এর আগেই মণিপুরে বিপুল বৃষ্টির জেরে ভূমিধস নামে এবং এর জেরে বহু মানুষ মারা যায়। সেনা ছাউনির কাছে নেমেছিল ওই ধস।

বন্যা

বন্যা


২০১৩-র ১৩ থেকে ১৭ জুন উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি হয়। সেই স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় সেখানকার মানুষকে। সেখানকার চোরাবাড়ি হিমবাহ গলে যায় এবং মন্দাকিনী নদীতে জলস্ফীতি ঘটে। যার জেরে হঠাৎ বন্যা ও ভূমিধসের কারণে প্রায় ৫ হাজার সাধারণ মানুষ এবং পর্যটকের মৃত্যু হয়। ২০২১ সালে নন্দাদেবী হিমবাহের একটি অংশ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়। যা চামেলি বিপর্যয় নামেও পরিচিত। হিমবাহ ভেঙে পড়া এবং আকষ্মিক বন্যায় অন্তত ২০০- বেশি মানুষের মৃত্যু হয় কিংবা নিখোঁজ হন।

বলা যেতেই পারে উত্তরাখণ্ডে বিগত কয়েক বছরে একাধিক বন্যা দেখেছে এবং এই সব ঘটনা এখনও তাড়া করে বেড়ায় সেখানকার মানুষকে। তার মাঝেই এই সব ঘটনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+