Uniform Civil Code: 'অভিন্ন দেওয়ানি বিধি' বিল পাশ জয় শ্রী রাম ধ্বনিতে, তৈরি হল আরও এক ইতিহাস
Uniform Civil Code: জয় শ্রী রাম ধ্বনিতে উত্তরাখণ্ড বিধানসভায় 'অভিন্ন দেওয়ানি বিধি' (Uniform Civil Code Uttarakhand 2024 Bill) বিল পাশ। মন্ত্রিসভায় এই বিল পাশের পর মঙ্গলবারই এই বিল পেশ করা হয় রাজ্য বিধানসভায়। আজ বুধবার তা পাশ হয়। আর এরপরেই রাজ্যপালের সাক্ষরের জন্যে সেটিকে পাঠানো হবে।
আর এরপরেই উত্তরখণ্ডে এই বিল (Uniform Civil Code) আইন হিসাবে কার্যকর করবে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নেতৃত্বে বিজেপি সরকার। যা বড় কৃতিত্ব হিসাবেই দেখা হচ্ছে। স্বাধীনতা পরবর্তী কালে প্রথম কোনও রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি চালু হল।

শুধু তাই নয়, এক দেশ এক আইনের পথে আরও একধাপ ভারত এগিয়ে গেল বলেই মনে করা হচ্ছে। বিল পাশ (Uniform Civil Code) হতেই বিধানসভার মধ্যেই কার্যত আনন্দ ফেটে পড়েন বিজেপি বিধায়করা। বন্দে মাতরম ও জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন তাঁরা।
ধামী জানান, এই বিলের বিরোধীতা করেছেন অনেকেই। কিন্তু সংবিধান মেনেই তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, স্বাধীনতার পর রাজ্যগুলি অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে পারে। সুবিধা মতো তা করা যেতে পারে। আর তা সংবিধানেই বলা হয়েছে বলে জানান উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী। যদিও এই বিল নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিলের আওতায় দলিত এবং জনজাতি গোষ্ঠীর নাগরিকদের রাখা হয়নি। ফলে কীভাবে এক দেশ এক আইনের তকমা এই বিলকে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।
গত কয়েকদিন আগে মন্ত্রিসভায় 'অভিন্ন দেওয়ানি বিধি' (Uniform Civil Code Uttarakhand 2024 Bill) বিল পাশ করে ধামী সরকার। এরপর মঙ্গলবার তা বিধানসভায় পেশ করা হয়। কোনও যাতে অশান্তি না হয় সেজন্যে এদিন সকাল থেকে বিশাল পুলিশ মোতায়েন করা হয় উত্তরাখণ্ড বিধানসভার বাইরে। নিরাপত্তার ঘেরাটোপে শুরু হয় আলোচনা।
দীর্ঘ আলোচনা শেষে পাশ হয় এই বিল। এও বিল পাশ করার জন্যে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা কেশবপ্রসাদ মৌর্য। তাঁর কথায়, বিজেপির তিনটি প্রধান দাবি ছিল অযোধ্যায় রাম মন্দির, ধারা ৩৭০ বিলোপ এবং অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন করা।
এই বিল পাশ করার জন্যে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে অভিনন্দন জানাচ্ছেন বলে জানিয়েছেন কেশবপ্রসাদ মৌর্য। শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications