উত্তরাখণ্ডে দুর্যোগের বৃষ্টিতে মৃত ২৩ জন, আটকে বহু পর্যটক
উত্তরাখণ্ডে দুর্যোগের বৃষ্টিতে মৃত ২৩ জন, ভেসে যাচ্ছে রাস্তাঘাট
উত্তরাখণ্ডে দুর্যোগে প্রবল বিধ্বংসী পরিস্থিতি। প্রবল বর্ষণের জেরে সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। পরে যায়া মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জন। ভেসে গিয়েছে রাস্তা ঘাট ঘর বাড়ি। এদিকে, উত্তরাখণ্ডের একটি রিসর্টে ২০০ জন পর্যটক আটকে ছিলেন। তাঁদের সেখান থেকে বের করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, এই পরিস্থিতির মধ্যে উত্তরাখণ্ড জুড়ে বহু পর্যটক রয়েছেন। সেখনের রানিখেত ও রামনগর এলাকার রাস্তায় বহু জায়গাতেই ট্রাফিক কার্যত স্তব্ধ হয়ে যায়। তবে পরবর্তীকালে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠা গিয়েছে।

এদিকে, উত্তরাখণ্ডের নৈনিতাল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রবল বর্ষণের জেরে। বহু ঘর বাড়ি, রাস্তা এই পরিস্থিতিতে খারাপ হয়ে গিয়েছে। জলের তোড়ে ভেঙে গিয়েছে বহু সড়ক যোগাযোগ। এদিকে জানা যায়, মঙ্গলবার সকাল পর্যন্ত প্রবল জলের তোড়ে ভেঙে গিয়েছে বহু সড়ক, সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১১ জন। পরে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৩ জন হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্পক সিং ধামী জানিয়েছেন, কোনও মতেই যেন পরিস্থিতি নিয়ে কেউ ভীত বা সন্ত্রস্ত না হয়ে পড়েন। এদিকে বৃষ্টির তোড়ে গোটা রামনগর এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। বাড়ির ভিতর জল ঢুকে যাওয়ায় অনেকেই বাড়ির ছাদে আশ্রয় নিয়ে পরিত্রাহি আর্তনাদে চোখের জল ফেলছেন। উদ্ধারের অপেক্ষায় রয়েছেন অনেকেই।
এদিকে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী গোটা পরিস্থিতি আকাশপথে পরিদর্শন করেছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে বেশিরভাগ জায়গা জলমগ্ন হওয়ায় পরিস্থিতি আরও খারাপের দিকে গিয়েছে। এদিকে , বহু জায়গায় রাস্তার পথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রামনগরের সঙ্গে রাজ্যের বাকি তিন এলাকার সংযোগ বিচ্ছিন্ন হতেই সমস্যা বাড়তে থাকে। এদিন রুদ্রপ্রয়াগে আকাশপথে পরিস্থিতি পরিদর্শন করে পৌঁছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানান, ত্রাণের জন্য যাবতীয় সামগ্রী মজুত রয়েছে বলে জানিয়েছেন সেখানের মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে সেখানে যাবতীয় পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি রয়েছে প্রশাসন। এদিকে উত্তরাখণ্জের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেন সেখানের মুখ্যমন্ত্রীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেন। রাজ্যে অবিরাম বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিস্থিতির খোঁজখবর নিতে এদিন ফোন করেন মোদী।। মুখ্যমন্ত্রী মোদীকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং বলেন প্রশাসন।












Click it and Unblock the Notifications