রিপড জিন্স নিয়ে উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, মান বাঁচাতে ‌আসরে স্ত্রী

রিপড জিন্স নিয়ে উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, মান বাঁচাতে ‌আসরে স্ত্রী

রিপড জিন্স নিয়ে উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াতের মন্তব্যের জেরে তোলপাড় গোটা দেশ। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বলিউড অভিনেতা–অভিনেত্রীরা মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দায় সরব হয়েছেন। মুখ্যমন্ত্রীর মুখ রক্ষা করতে এবার ময়দানে নামলেন তাঁর স্ত্রী। তিরথ সিং রাওয়াতের স্ত্রী জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর পুরো বক্তব্যকে পেশ করা হয়নি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাওয়াতের স্ত্রী রেশমি ত্যাগি জানান যে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে পুরোপুরি দেখানো হয়নি। আর তাতেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

রিপড জিন্স নিয়ে উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, মান বাঁচাতে ‌আসরে স্ত্রী


প্রাক্তন মিস মিরুট রেশমি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে স্পষ্ট করে বলেন, '‌তিনি বলেছিলেন সমাজ ও দেশ গঠনে নারীর ভূমিকা অভূতপূর্ব। আমাদের দেশের মহিলাদের দায়িত্ব আমাদের সংস্কৃতি, পরিচিতি ও পোশাককে রক্ষা করে চলা।’‌ প্রসঙ্গত, মঙ্গলবার রাওয়াত মহিলাদের রিপড জিন্স পরা নিয়ে সমালোচনা করেন এবং তিনি খুব অবাক হন যে মা–বাবা তাঁদের সন্তানকে কি মূল্যবোধ শেখাচ্ছেন। মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে বিরোধীরা সরব হন তাঁর বিরুদ্ধে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে মূল্যবোধের অভাবে আজকাল দিনের তরুণ–তরুণীরা আজব ফ্যাশন ট্রেন্ডকে অনুসরণ করছেন এবং রিপড জিন্স পরে হাঁটু দেখিয়ে তারা নিজেদের বিশাল কিছু ভেবে নিচ্ছেন। মহিলারাও এই ট্রেন্ড অনুসরণ করছেন। মুখ্যমন্ত্রী এও বলেছেন যে তরুণ–তরুণীরা বাজারে রিপড জিন্স কিনতে যান এবং যদি সেটা না পান তবে তারা তাদের জিন্স কাঁচি দিয়ে কেটে পরেন। মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে একই বিমানে করে আসা এক মহিলা সহযাত্রীর পোশাকের বর্ণনাও দেন।

এরপরই দেশসহ সোশ্যাল মিডিয়া রাগে ফেটে পড়ে। বরিষ্ঠ কংগ্রেস নেতা কপিল সিব্বল মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে বিস্ময় প্রকাশ করেন। উত্তরাখণ্ডের কংগ্রেস প্রধান প্রিতম সিংও রাওয়াতের মন্তব্যকে '‌লজ্জাজনক’‌ বলে অ্যাখা দেন এবং মহিলাদের কাছে তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+