উত্তরাখণ্ড মন্ত্রিসভার বৈঠকে একদিনে ২৬ প্রস্তাব পাস! সরানো হচ্ছে হাইকোর্ট, কঠোর হচ্ছে ধর্মান্তর আইন
বিজেপির নেতৃত্বাধীন উত্তরাখণ্ড মন্ত্রিসভার বৈঠকে একদিনে ২৬ টি প্রস্তাব পাস করানো হয়েছে। এর মধ্যে যেমন হাইকোর্ট স্থানান্তরের প্রস্তাব পাশ করানো হয়েছে, অন্যদিকে ধর্মান্তর আইন আরও কঠোর করার কথাও বলা হয়েছে।
বিজেপির নেতৃত্বাধীন উত্তরাখণ্ড মন্ত্রিসভার বৈঠকে একদিনে ২৬ টি প্রস্তাব পাস করানো হয়েছে। এর মধ্যে যেমন হাইকোর্ট স্থানান্তরের প্রস্তাব পাশ করানো হয়েছে, অন্যদিকে ধর্মান্তর আইন আরও কঠোর করার কথাও বলা হয়েছে।

হাইকোর্ট স্থানান্তর
উত্তরাখণ্ডে এদিনের ক্যাবিনেট বৈঠকে ২৬ টি প্রস্তাব পাশ করানো হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, রাজ্যের হাইকোর্ট নৈনিতাল থেকে হলদওয়ানিতে স্থানান্তর করার সিদ্ধান্ত।
|
ধর্মান্তর আইন আরও কঠোর
মুখ্যমন্ত্রী পুষ্করসিং ধামির নেতৃত্বে হওয়া বৈঠকে উত্তরাখণ্ডে ধর্মান্তর আইন আরও কঠোর করতে সংশোধনী আনা হয়েছে। সেখানে বলপূর্বক ধর্মান্তরকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে ১০ বছরের শাস্তির বিধান রাখা হয়েছে।
প্রসঙ্গত মুখ্যমন্ত্রী ধামি গত বছর বলেছিলেন, উত্তরাখণ্ডের পুলিশকে বলপূর্বক ধর্মান্তর এবং লাভজিহাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। সেই সময়ই তিনি বলপূর্বক ধর্মান্তরের বিরুদ্ধে আইন আরও কঠোর করার কথা বলেছিলেন।

ধর্মান্তর নিয়ে আগেকার আইন
এর আগে ২০১৮ সালের এপ্রিলে উত্তরাখণ্ড সরকার ধর্মীয় স্বাধীনতা আইন ২০১৮ পাশ করিয়েছিল। সেখানে বলপূর্বক কিংবা প্রতারণামূলক ধর্মান্তরের অভিযোগের ক্ষেত্রে জামিনঅযোগ্য ধারা দেওয়ার পাশাপাশি ৫ বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছিল।

আদিবাসী শিল্প-সংস্কৃতির সুরক্ষায় তহবিল
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পুষ্করসিং ধামি পার্বত্য রাজ্যে আদিবাসী দনগোষ্ঠীর শিল্প ও সংস্কৃতির সুরক্ষার জন্য তহবিল গঠন করার কথা জানিয়েছেন। রাজ্যের আদিবাসী গবেষণা ইনস্টিটিউটে আগিবাসী গর্ব দিবস উপলক্ষে আযোজিত আদি গৌরব মহোৎসবে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications