(Live) মোদী ঝড়ে উড়ে গেল 'সাইকেল', 'হাত' ধরে ভরাডুবি অখিলেশের

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরই জানা যাবে উত্তরপ্রদেশের ক্ষমতায় কে বসতে চলেছে। ১১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত মোট ৭টি দফায় ভোটগ্রহণ হয়েছে। উত্তরপ্রদেশে মোট ভোটারের সংখ্যা ১৪ কোটি ৫ লক্ষ।

লখনৌ, ১১ মার্চ : অপেক্ষার অবসান। উত্তরপ্রদেশে ভোটগণনার শুরু থেকেই বিজেপি হাওয়া। মোদী ঋড়ে সহজ একক সংখ্যাগরিষ্ঠতা গেরুয়া দলের। উত্তরপ্রদেশে এর আগে এত ভাল ফল করতে পারেনি বিজেপি। কংগ্রেসের সঙ্গে জোট বেধেও এবারে তরী পার করতে পারল না অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। দ্বিতীয় স্থানে থাকলেও অনেকটাই পিছিয়ে সপা কং জোট। তৃতীয় স্থানে রয়েছে বসপা।[উত্তরপ্রদেশে গেরুয়া ঝড় : কং-সপা-বসপাকে পিছনে ফেলে সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি]

১১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত মোট ৭টি দফায় ভোটগ্রহণ হয়েছে। উত্তরপ্রদেশে মোট ভোটারের সংখ্যা ১৪ কোটি ৫ লক্ষ। এর মধ্যে পুরুষ ভোটার ৭.৭ কোটি ও মহিলা ভোটার রয়েছে ৬.৩ কোটি জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ৬৯৮৩ জন।[বিধানসভা নির্বাচনের ফলাফল ২০১৭: পাঞ্জাব,মণিপুর, গোয়া ,উত্তরাখণ্ড]

উত্তরপ্রদেশ নির্বাচনী ফলাফল ২০১৭-এর যাবতীয় আপডেটের জন্য চোখ রাখুন

উত্তরপ্রদেশে মোট ৭ দফায় এবছর নির্বাচন হয়েছে। প্রথম দফায় ৭৩টি আসনে, দ্বিতীয় দফায় ৬৭টি আসনে, তৃতীয় দফায় ৬৯টি আসনে, চতুর্থ আসনে ৫২টি আসনে, পঞ্চম দফায় ৫২টি আসনে, ষষ্ঠ দফায় ৪৯টি আসনে ও সপ্তম দফায় ৪০টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।[উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য একনজরে ]

বুথ ফেরত সমীক্ষায় প্রায় সমস্ত সমীক্ষক সংস্থাই বিজেপিকে এগিয়ে রেখেছিল। এর মধ্যে চাণক্য, ইন্ডিয়ান এক্সপ্রেস, অ্যাক্সিসের সমীক্ষায় বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়া হয়েছে। বাকিরা পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না দিয়ে বিজেপিকে এগিয়ে রেখেছিল। কিন্তু ৩২০টির বেশি আসন পাবে বিজেপি তা তাবড় তাবড় রাজনৈতিক বিশেষজ্ঞরাও হিসাব করে উঠতে পারেননি।[(ছবি) ১৯৫২-২০১৭ : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ইতিহাস একনজরে]

উত্তরপ্রদেশ নির্বাচনের যাবতীয় লাইভ আপডেট দেখুন এখানে

বিকেল ৫ টা ৫৮ মিনিট : বিজেপি - ৩২৪, সপা+কং - ৫৫, বসপা - ১৯, অন্যান্য - ৫

বিকেল ৫ টা ৪ মিনিট : বিজেপি - ৩২৫, সপা+কং - ৫৫, বসপা - ১৮, অন্যান্য - ৫

বিকেল ৫ টা ২ মিনিট : সাংবাদিক সম্মেলন করছেন অখিলেশ যাদব।

দুপুর ১ টা ৪৫ মিনিট : ইভিএমে কারচুপি করা হয়েছে। ইভিএমে অন্য দলের বোতাম টিপলেও সব ভোটেই গিয়েছে বিজেপির ঝুলিতে। গণতন্ত্রকে হত্যা করেছে বিজেপি। বিজেপির এই জয় গণতন্ত্রের পক্ষে অশুভ সঙ্কেত। অভিযোগ মায়াবতীর।

দুুপুর ১ টা ৩১ মিনিট : আগরার ৯টি আসনের মধ্যে ৭ টি আসনে এগিয়ে বিজেপি।

দুপুর ১ টা ২০ মিনিট :

  • পূর্ব উত্তরপ্রদেশে ৫৯টি আসনে এগিয়ে বিজেপি, সপা-কংগ্রেস জোট এগিয়ে ১৩টি আসনে।
  • উত্তরপ্রদেশের মধ্যভাগে ৬৩টি আসনের মধ্যে ৪৬টি আসনে এগিয়ে ৬৩টি আসনে।

দুপুর ১ টা ১৫ মিনিট : বিজেপি - ৩০৯, সপা+কং - ৭০, বসপা - ১৭, অন্যান্য -৭

দুপুর ১ টা ২ মিনিট : বিকেল পাঁচটায় সাংবাদিক বৈঠক করবেন অখিলেশ যাদব।

দুপুর ১২ টা ৫৬ মিনিট :

  • আমেঠী থেকে পিছিয়ে সপা নেতা গায়েত্রী প্রসাদ প্রজাপতি (২৩,৫৭৮), এগিয়ে বিজেপির গরিমা সিং (২৭,৯৭৭)
  • লখনৌ ক্যান্টনমেন্ট থেকে সপা নেত্রী তথা মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদবের চেয়ে (২৩,৩৮০) প্রায় ২৫,০০০ ভোটে এগিয়ে বিজেপির রীত বহুগুনা যোশী (৪৮,০৩৮)
  • মউ বিধানসভা কেন্দ্রে ৩০০০ ভোটে পিছিয়ে বহুজন সমাজ পার্টি মুক্তার আনসারি।

দুপুর ১২টা ৫১ মিনিট : বিজেপির ফল স্পষ্ট হতেই দলের রাজ্য সভাপতি কেশব প্রসাদ মৌর্যর উচ্ছ্বাসের ছবি।

দুপুর ১২টা ৯ মিনিট :

সকাল ১১ টা ৪৭ মিনিট : সপা নেতা আজম খানের ছেলে আবদুল্লা খান সাওয়র কেন্দ্র থেকে প্রায় ১০,০০০ ভোটে এগিয়ে রয়েছেন। কনৌজ কেন্দ্রে সপা ও বিজেপির মধ্যে জোরদার লড়াই চলছে। এই এলাকা থেকে সপা প্রার্থী ডিম্পল যাদব।

সকাল ১১ টা ৪৩ মিনিট : মথুরা থেকে বিজেপির শ্রীকান্ত শর্মা ৩১,২৪৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ২০,০০০ ভোটে এগিয়ে রয়েছে তিনি। বারাণসীর তিনটি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে রয়েছে বিজেপি।

সকাল ১১ টা ৩৫ মিনিট : রাজনাথ সিংয়ের ছেলে পঙ্কজ ১৫,৭৬৬ ভোটে নয়ড়া থেকে এগিয়ে।

সকাল ১১ টা ৩৪ মিনিট : বিজেপি - ৩০২, সপা+কং - ৭০, বসপা - ২৩, অন্যান্য -৮

সকাল ১১ টা ৩০ মিনিট : কানপুরে বিজেপির নেতা কর্মীদের উচ্ছ্বাস।

সকাল ১১ টা ৮ মিনিট : বিজেপি - ৩০৬, সপা+কং - ৭১, বসপা - ১৮, অন্যান্য -৮

সকাল ১০ টা ৪৫ মিনিট : বিজেপি - ২৯৭, সপা+কং - ৭৬, বসপা - ২১, অন্যান্য -৯

সকাল ১০ টা ৩৩ মিনিট : সপা-কং ৭৩টি আসনের মধ্যে ৫৬টি আসন অখিলেশের, ১৭টি কংগ্রেসের

সকাল ১০ টা ২৯ মিনিট : যাদব অধ্যুষিত অঞ্চলের ৩৩টি আসনে এগিয়ে বিজেপি। দলিত অধ্যুষিত ৬০ টি আসনে এগিয়ে বিজেপি।

সকাল ১০ টা ২৬ মিনিট : বিজেপি - ২৮৮, সপা+কং - ৭৩, বসপা - ২৬, অন্যান্য -৯

সকাল ১০ টা ২৫ মিনিট : সপা-কংগ্রেস জোটকে মানুষ প্রত্যাখ্যান করেছে। এই ভোট উন্নয়ের ভোট, বললেন বিজেপির যোগী আদিত্যনাথ।

সকাল ১০ টা ৯ মিনিট : রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত উত্তরপ্রদেশের মন জয় করতে পেরেছে। আর তারই প্রভাব ভোটের ফলে দেখা যাচ্ছে। বিশাল ব্যবধানে জিততে চলেছে বিজেপি। ইতিমধ্যে দ্বিতীয় স্থানে থাকা সপা-কং জোটেরে আসনের চেয়ে প্রায় ২০০ আসনের ব্যবধানে এগিয়ে গিয়েছে বিজেপি। তবে এখনও স্পষ্ট ছবিটা সামনে আসা বাকি রয়েছে।

সকাল ১০ টা ৮ মিনিট : বিজেপি প্রার্থী বিক্রম সিং ১০০০-এর বেশি ভোটে ফতেপুর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে।

সকাল ১০ টা ২ মিনিট : বিজেপি - ২৭৪, সপা+কং - ৭৯, বসপা - ২৫, অন্যান্য -১২

সকাল ৯ টা ৫১ মিনিট : জসওয়ান্ত নগর এলাকা থেকে এগিয়ে সমাজবাদী পার্টির শিবপাল যাদব।

সকাল ৯ টা ৪৪ মিনিট : কংগ্রেসের শক্ত ঘাঁটি বারেলি এবার হাতছাড়া হতে চলল। ৯টি আসনের মধ্যে ৭টিতেই বিজেপির থাবা।

সকাল ৯ টা ৪২ মিনিট : বিজেপি - ১২৫, সপা+কং - ৬৫, বসপা - ৪১, অন্যান্য -৪

সকাল ৯ টা ২২ মিনিট : ইতিমধ্যেই লখনৌয়ে বিজেপি কর্মীদের আনন্দ উৎসব শুরু হয়ে গিয়েছে।

সকাল ৯ টা ৪ মিনিট : বিজেপি - ৮৬, সপা+কং - ৫৫, বসপা - ৩৩, অন্যান্য -৩

সকাল ৯ টা : উত্তরপ্রদেশের মন্ত্রী আজম খান (রামপুর) ও গায়ত্রী প্রজাপতি (আমেঠী) থেকে এগিয়ে।

সকাল ৮ টা ৫২ মিনিট : লখনৌ থেকে ৫টি আসনে এগিয়ে বিজেপি।

সকাল ৮ টা ৪৯ মিনিট : সাওয়র রামপুর থেকে আজম খানের ছেলে আবদুল্লা পিছিয়ে।

সকাল ৮ টা ৪৫ মিনিট : বিজেপি - ৪৬, সপা+কং - ১৯, বসপা - ৭, অন্যান্য -৫

সকাল ৮ টা ৪২ মিনিট : লখনৌ ক্যান্টনমেন্ট থেকে সমাজবাদী পার্টির তারকা প্রার্থী তথা মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব পিছিয়ে।

(Live) উত্তরপ্রদেশ নির্বাচনী ফলাফল ২০১৭ : পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি

সকাল ৮ টা ৩৯ মিনিট : এলাহবাদের সবকটি আসনেই এগিয়ে বিজেপি।

সকাল ৮ টা ৩৭ মিনিট : বিজেপি - ২৩, সপা+কং - ১০, বসপা - ৫, অন্যান্য -৩

সকাল ৮ টা ৩৩ মিনিট : গণনা শুরু হয়ে গিয়েছে। আমাদের বড় জয় হবে, বললেন সমাজবাদী পার্টির শিবপাল যাদব।

সকাল ৮ টা ৩০ মিনিট : পোস্টাল ব্যালটের গণনা চলছে। মউ এলাকায় এগিয়ে বিজেপির মুক্তার আনসারি

সকাল ৮ টা ২৮ মিনিট : বুলন্দশহর থেকে এগিয়ে বসপা।

সকাল ৮ টা ২৭ মিনিট : ড্রোন ক্যামেরার সাহায্যে নজরদারি চালানো হচ্ছে।

সকাল ৮ টা ২৬ মিনিট : বিজেপি এগিয়ে ১৪টি আসনে, সপা-কং ১২টি আসনে, বসপা ৮টি আসনে অন্যান্য একটি আসনে।

সকাল ৮ টা ২১ মিনিট : রামপুর খাস আসনে এগিয়ে কংগ্রেস প্রার্থী, কুণ্ডায় এগিয়ে নির্দল প্রার্থী রাজা ভাইয়া, কুশীনগর কেন্দ্রে এগিয়ে বিজেপি।

সকাল ৮ টা ১৯ মিনিট : বিজেপি এগিয়ে ৫টি আসনে, সপা-কং ৪টি আসনে, বসপা ৪টি আসনে অন্যান্য একটি আসনে।

সকাল ৮ টা : ৭৫ জেলার ৭৮টি গণনাকেন্দ্রো ভোট গ্রহণ শুরু হল।

সকাল ৭ টা ৪০ মিনিট : মোরাদাবাদের গণনাকেন্দ্রের বাইরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা।

সকাল ৭ টা ২৬ মিনিট : উত্তরপ্রদেশে বিজেপির অধ্যক্ষ কেশব প্রসাদ মৌর্য বলেন, সমাজবাদী পার্টি আর বসপা সাফ হয়ে যাবে রাজ্য থেকে। আমরাই বহুমত নিয়ে সরকারে আসব।

সকাল ৭ টা ৭ মিনিট : বিহারে বুথ ফেরত সমীক্ষা মেলেনি। উত্তরপ্রদেশেও মিলবে না। আমরাই জিতব। বললেন রাহুল গান্ধী।

সকাল ৬ টা ৪০ মিনিট : লখনৌ ক্যান্টনমেন্টের বিজেপি প্রার্থী রীতা বহুগুনা যোশী হজরতগঞ্জ হনুমান মন্দিরে পুজো দিচ্ছেন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+