সরকারি বিভাগে বন্ধ হবে পেট্রোল-ডিজেল গাড়ির ব্যবহার! ২০৩০ সালের মধ্যেই বিপ্লব যোগী রাজ্যে
যুগান্তকারী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের! বিশেষ করে ইলেকট্রিক গাড়ির বিক্রি এবং ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই মতো সরকারি দফতরের ব্যবহৃত সমস্ত গাড়িগুলিকে ইলেকট্রিক গাড়িতে বদলে ফেলা হবে।
আগামী ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে এই কাজ করা হবে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে একটি নির্দেশও যোগী আদিত্যনাথ সরকার দিয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। টেন্ডার ছাড়াও রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করে ইলেকট্রিক গাড়ি কেনা যাবে। আর এই কাজ করতে একটি টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। আর সেদিকে তাকিয়ে আগামী ২০৩০ সালের মধ্যেই সেরে ফেলতে চাইছে। আর তা করে ফেললে দেশের মধ্যে প্রথম কোনও রাজ্য হবে যারা কিনা সরকারি বিভাগে ব্যবহৃত সমস্ত গাড়িই হবে ইলেকট্রিক।

বলে রাখা প্রয়োজন, রাজ্য সরকার ইলেকট্রিক গাড়ির ব্যবহারে উৎসাহিত করতে চাইছে। আর সেদিকে তাকিয়েই গত বছর উত্তরপ্রদেশ ইলেকট্টিক যান ম্যানুফ্যাকচারিং এন্ড মোবিলিটি পলিসি বিজ্ঞপ্তি জারি করেছে। আর তাতে সরকার ইলেকট্রিক গাড়ি কেনার ক্ষেত্রে তিনবছরের কর এবং রেজিস্ট্রেশনের দামে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। যদি সে রাজ্যে তৈরি হওয়া কোনও ইলেকট্রিক গাড়ি কেনা হয় তাহলে এই ছাড় পাঁচবছরের জন্যে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। যোগী সরকারের তরফে ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
অন্যদিকে মুখ্যসচিবের একটি নির্দেশ অনুযায়ী, সরকারি সমস্ত বিভাগ এবং এবং সংস্থাকে ইভি নীতি অনুযায়ী ১০০ শতাংশ গাড়িকেই ইলেকট্রিক গাড়িতে বদলানোর কথা বলা হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের পরিবহন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, সরকারি গাড়ি কেনার ক্ষেত্রে পোর্টালে দেওয়ার টেণ্ডার মানা হয়। ইভি সংস্থাগুলি এতে রেজিস্টার নেই। আর সেই কারণেই নীতিতে একটি সুবিধার কথা বলা হয়েছে।

আর সেই অনুযায়ী রাজস্থান ইলেকট্রনিক্স ইন্সট্রুমেন্ট লিমিটেড (REIL) এবং এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (EESL) এর মতো সরকারী সংস্থা থেকে টেন্ডার ছাড়াই মনোনয়নের ভিত্তিতে ইভি কেনা যাবে। পেট্রোল এবং ডিজেলের দাম ক্রমশ বাড়ছে। নতুন করে দাম না বাড়লেও দেশে ইতিমধ্যে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে পেট্রোলের দাম। এমনকি ডিজেলের দামও যথেষ্ট। আর সেদিকে তালিয়ে ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ছে। কেন্দ্রীয় সরকারও ইলেকট্রিক গাড়ি ব্যবহারের উপর জোর দিয়েছে।
এমনকি ইলেকট্রিক গাড়ি কেনার ক্ষেত্রে সরকারি ভর্তুকি এবং বেশ কিছু ছাড়ের কথাও বলা হয়েছে। এমনকি কেন্দ্রীয় সরকারও কেন্দ্রের সমস্ত দফতরে ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়ে। আর সেদিকে প্রত্যেক সরকারি দফতরে অন্তত একটি হলেও ইলেকট্রিক গাড়ি রাখার কথা বলা হয়েছে। তবে রাজ্যের নিরিখে যোগী আদিত্যনাথের সরকারই এই বিষয়ে গোটা দেশকে পথ দেখাচ্ছে। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications