নির্বাচন শুরুর ২৪ ঘণ্টা আগে উত্তরপ্রদেশে মারাত্মক করোনা সংক্রমণ, নয়া রেকর্ড দৈনিক আক্রান্তের বিচারে
নির্বাচন শুরুর ২৪ ঘণ্টা আগে উত্তরপ্রদেশে মারাত্মক করোনা সংক্রমণ, নয়া রেকর্ড দৈনিক আক্রান্তের বিচারে
রাত পোহালেই উত্তর প্রদেশে নির্বাচন। কোভিডের দানবীয় অতিমারীর মধ্যেই উত্তরপ্রদেশে শুরু হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। এদিকে তার আগে হু হু করে বাড়ছে যোগী রাজ্যের করোনার দৈনিক গ্রাফ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেমন সেখানে করোনায় আক্রান্ত, তেমনই রাজ্যের বহু সাধারণ মানুষ সেখানে করোনার প্রকোপে বেসামাল।

উত্তরপ্রদেশে করোনা পরিস্থিতি
করোনার প্রবল দাপটে এদিন নয়া রেকর্ড তৈরি করে উত্তরপ্রদেশ। কোভিড অতিমারী শুরুর প্রথম লগ্ন থেকে যোগী রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যার বিচারে আজ পুরনো সমস্ত রেকর্ড পেরিয়ে গেল উত্তরপ্রদেশ। গত ২৪ ঘণ্টায় যোগী রাজ্যে করোনা আক্রান্ত ২০,৫১০ জন। যে সংখ্যাটি নিঃসন্দেহে গত রেকর্ডগুলিকে ছাপিয়ে গিয়েছে।

উত্তরপ্রদেশের করোনা গ্রাফ
রাত পোহালেই উত্তরপ্রদেশে পঞ্চায়েতের প্রথম দফার ভোট। তার আগে এরাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৪০২১ এ। মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৭৬ ও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৭ জনের। এমন অবস্থায় ভোট আয়োজন কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে প্রশ্ন উঠছে? প্রশ্ন উঠছে, যে ভোট মানুষের জন্য, সেই ভোটকে কেন মানুষের কথা ভেবে পিছিয়ে দেওয়া হল না?

মারাত্মক পরিস্থিতি লখনউতে
এদিকে, বহু মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে, উত্তরপ্রদেশে লখনউতে কোভিডের সংখ্যা আন্ডার রিপোর্ট করা হচ্ছে। যদিও তা উড়িয়ে দিচ্ছে প্রশাসন। এদিকে, তারই মাঝে গত ২৪ ঘণ্টায় শুধু লখনউতেই ৫,৪৩৩ জন আক্রান্ত হয়েছেন করোনার জেরে।

উত্তরপ্রদেশের বিভিন্ন শহরের পরিস্থিতি
লখনউতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত, ৫,৪৩৩ জন। প্রয়াগরাজ , বারাণসীতে ১০ হাদারের উপর কোভিডের সক্রিয় রোগী। গত ২৪ ঘণ্টায় প্রয়াগরাজে ১১,৯০২ জন আক্রান্ত হয়েছেন। এমন অবস্থায়, করোনা পরিস্থিতি, নাইট কার্ফু ও পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে উত্তর প্রদেশের পুলিশের সামনে বড়সড় চ্যালেঞ্জ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications