UP Social Media Policy: উত্তরপ্রদেশে সোশ্যাল মিডিয়া পোস্টে বিপুল আয়ের সুযোগ, রয়েছে কড়া শাস্তির নিদানও
UP Social Media Policy: সোশ্যাল মিডিয়া পলিসি অনুমোদিত উত্তরপ্রদেশ মন্ত্রিসভায়। ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউব-সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্টে রাশ টানতেই এই পদক্ষেপ।
সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক পোস্টের ক্ষেত্রে কী কী পদক্ষেপ করা যেতে পারে সেই সংক্রান্ত সুস্পষ্ট গাইডলাইনও উল্লেখ করা হয়েছে নয়া নীতিতে।

যে নীতি পাস হয়েছে তাতে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্টের ক্ষেত্রে তিন বছর থেকে আজীবন কারাবাস পর্যন্ত হতে পারে। আগে এই ধরনের শাস্তি দেওয়া হতো তথ্য-প্রযুক্তি আইনের ৬৬ই ও ৬৬এফ ধারা অনুসারে, যথাক্রমে গোপনীয়তা লঙ্খন ও সাইবার সন্ত্রাস সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে।
উত্তরপ্রদেশ সরকারের বিবৃতিতে উল্লেখ, সোশ্যাল মিডিয়ায় অশ্লীল কিংবা মানহানিকর কোনও পোস্ট করা হলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এর ফলে সোশ্যাল মিডিয়ায় আইনি অপব্যবহারে আইনি উপায়েই লাগাম টানার কৌশল নেওয়া হলো বলে বিশেষজ্ঞদের অভিমত।
সরকারের নানা প্রকল্প, উদ্যোগ, প্রজেক্ট এবং অ্যাচিভমেন্ট-ভিত্তিক পোস্টকে উৎসাহিত করা হয়েছে সোশ্যাল মিডিয়া নীতিতে। এমন পোস্টগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট মাধ্যমগুলিতে বিজ্ঞাপন দেওয়া হবে বলেও জানানো হয়েছে। সরকারের নানা স্কিম ও উদ্যোগের কথা নিজেদের প্ল্যাটফর্মে তুলে ধরলে ইনফ্লুয়েন্সাররা মাসে ৮ লক্ষ টাকা অবধি উপার্জন করতে পারবেন।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য কর্মসংস্থানের পথের উল্লেখও রয়েছে নয়া নীতিতে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অ্যাকাউন্ট হোল্ডার ও অপারেটরদের জন্য নির্দিষ্ট পেমেন্ট লিমিটের বিষয়ও স্পষ্ট করা হয়েছে। এক্স, ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য মাসিক পেমেন্ট লিমিট যথাক্রমে ৫, ৪ ও ৩ লক্ষ টাকা।
ইউটিউব ভিডিও, শর্টস ও পডকাস্টের ক্ষেত্রে বিভিন্ন ধাপে ৮, ৭, ৬ ও ৪ লক্ষ টাকার পেমেন্ট লিমিট নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞাপনের বিষয়টি তত্ত্বাবধান করতে ভি ফর্মকে দায়িত্ব দেওয়া হয়েছে।
-
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ -
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে -
বৈভব-যশস্বীর ব্যাটিং তাণ্ডব! মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস -
ইরান-আমেরিকা যুদ্ধবিরতি: ট্রাম্পের ঘোষণার পর ১০ দফার দাবি জানিয়ে জয় দেখছে তেহরান












Click it and Unblock the Notifications