LIVE উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ড-গোয়া নির্বাচন: ৫টা পর্যন্ত গোয়ায় ৭৫ শতাংশের বেশি ভোট পড়ল

সোমবার ১৪ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে দ্বিতীয় দফা বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। এবং উত্তরাখণ্ড ও গোয়ায় এক দফায় বিধানসভা ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। উত্তরপ্রদেশের মোট ৫৫ টি আসনে ভোটগ্রহণ হবে। এছাড়া উত্তরাখণ্ডের মোট ৭০ টি আসনে এবং গোয়ার ৪০ টি আসনে ভোটগ্রহণ হবে। এই সংক্রান্ত সমস্ত আপডেট জানতে নজর রাখুন আমাদের পেজে।

LIVE উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া নির্বাচনের সমস্ত আপডেট

Feb 14, 2022, 7:15 pm IST
উত্তর প্রদেশ

কানপুরে পূর্ববর্তী সরকারের অধীনে তামঞ্চ (পিস্তল তৈরির) কারখানা ছিল, বিজেপি প্রতিরক্ষা করিডোর প্রতিষ্ঠা করেছে, বললেন যোগী আদিত্যনাথ।
Feb 14, 2022, 7:12 pm IST
উত্তর প্রদেশ

হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে সাহারানপুরে ভোট দিতে এলেন বয়স্ক মহিলা৷।
Feb 14, 2022, 6:48 pm IST
উত্তর প্রদেশ

সমাজবাদী পার্টি সোমবার নির্বাচন কমিশনকে লখনউ রেঞ্জের আইজি লক্ষ্মী সিংকে বদলি করার আহ্বান জানিয়েছে। লক্ষ্মী সিংয়ের বিরুদ্ধে তাঁর স্বামীকে ভোট দিতে বাধ্য করার অভিযোগ তোলে সপা। লক্ষ্মী সিংয়ের স্বামী বিজেপির টিকিটে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
Feb 14, 2022, 6:37 pm IST
উত্তর প্রদেশ

বিএসপি প্রার্থীর অভিযোগ. মন্ত্রীর নির্দেশে ভোটের কয়েক ঘণ্টা আগে পুলিশ তাকে আটক করেছে।
Feb 14, 2022, 6:27 pm IST
উত্তর প্রদেশ

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের সমাপ্তির পর ভোটগ্রহণ কর্মকর্তারা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ভিভিপিএটি সিল করছেন। রামপুর বিধানসভা কেন্দ্রের একটি ভোটকেন্দ্রের দৃশ্য।
Feb 14, 2022, 6:12 pm IST

ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি আমরোহায় বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ভোট দিলেন।
Feb 14, 2022, 5:59 pm IST
উত্তর প্রদেশ

উত্তরপ্রদেশে এসপি শাসনকালে অখিলেশ যাদবের দলের লোকেরা গরিবদের জমি দখল করেছে: অমিত শাহ
Feb 14, 2022, 5:49 pm IST
উত্তর প্রদেশ

শেখুপুর বিধানসভা আসনের দুটি গ্রাম দূষিত জল সরবরাহের জন্য নির্বাচন বয়কট করেছে।
শেখুপুর বিধানসভা আসনের দুটি গ্রাম দূষিত জল সরবরাহের জন্য নির্বাচন বয়কট করেছে
Feb 14, 2022, 5:47 pm IST
গোয়া

বিদায়ী বিধায়ক চার্চিল আলেমাওযের সমর্থকদের সঙ্গে AAP প্রার্থী ভেঞ্জি ভিয়েগাসের বাদানুবাদ। বেনাউলিমে উত্তেজনা।
Feb 14, 2022, 5:45 pm IST
গোয়া

বিকেল ৫টা পর্যন্ত গোয়া বিধানসভায় ৭৫.২৯ শতাংশ ভোট পড়েছে।
Feb 14, 2022, 5:43 pm IST
উত্তরাখণ্ড

১০০ বছর বয়সী ভোটার নারায়ণ সিং কাপকোটি উত্তরাখণ্ডের কাপকোট বিধানসভা কেন্দ্রে ভোট দিয়েছেন। SVEEP স্বেচ্ছাসেবকরা তাঁকে বুথে নিয়ে আসেন এবং পরে এসডিএম তাঁকে শাল দিয়ে সংবর্ধিত করেন।
Feb 14, 2022, 5:41 pm IST
উত্তরাখণ্ড

মোদীজি এবং বিজেপি সেনাবাহিনীকে অপমান করছে। এটি শুধু ভারতীয় সেনাবাহিনী এবং বিজেপির সেনাবাহিনী বা সরকারি বাহিনী নয়, শহিদ সেনাদের নামে রাজনৈতিক ফায়দা নিচ্ছে বিজেপি। এটা আমাদের সেনাবাহিনীকে রাজনীতিকরণের নামান্তর। এটা আমার বা আপনার নয়, এটা দেশের সেনাবাহিনী: কংগ্রেস নেতা হরিশ রাওয়াত
Feb 14, 2022, 5:38 pm IST
উত্তর প্রদেশ

সমাজবাদী পার্টির অভিযোগ, সাহারানপুর জেলার বেহাত বিধানসভা কেন্দ্রের ১৭০ নম্বর বুথে সমাজবাদী পার্টিকে ভোট দেওয়ার পরও VVPAT মেশিন থেকে বিজেপির স্লিপ বেরিয়েছে। অতিরিক্ত সিইও ব্রহ্ম দেব রাম তিওয়ারি বলেছেন, "অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।"
Feb 14, 2022, 5:16 pm IST
গোয়া

বিকেল ৩টে পর্যন্ত গোয়ায় ভোট পড়েছে ৬০.১৮ শতাংশ
Feb 14, 2022, 4:31 pm IST
উত্তর প্রদেশ

বড় বড় বিজেপি নেতা বেশি মিথ্যে বলেন, নির্বাচনী প্রচারে সুরচড়ালেন অখিলেশ যাদব
Feb 14, 2022, 4:18 pm IST
উত্তর প্রদেশ

হামিরপুরে প্রচারে প্রিয়াঙ্কা গান্ধী
Feb 14, 2022, 4:07 pm IST
উত্তর প্রদেশ

বিকেল ৩টে পর্যন্ত উত্তর প্রদেশে ভোট পড়েছে ৫১.৯৩ শতাংশ
Feb 14, 2022, 3:59 pm IST
উত্তরাখণ্ড

বিকেল ৩টে পর্যন্ত উত্তরাখণ্ডে ভোট পড়েছে ৪৯.২৪ শতাংশ
Feb 14, 2022, 3:36 pm IST
উত্তরাখণ্ড

উত্তরাখণ্ডে নির্বিঘ্নেই চলছে ভোট জানালেন মুখ্য নির্বাচনী আধিকারী
Feb 14, 2022, 2:48 pm IST
উত্তর প্রদেশ

উত্তর প্রদেশে প্রচারে গিয়েই সমাজবাদী পার্টি এবং কংগ্রেসকে পরিবারতান্ত্রিক পার্টি বলে নিশানা অমিত শাহের
Feb 14, 2022, 2:48 pm IST
উত্তর প্রদেশ

উত্তর প্রদেশে প্রচারে গিয়েই সমাজবাদী পার্টি এবং কংগ্রেসকে পরিবারতান্ত্রিক পার্টি বলে নিশানা অমিত শাহের
Feb 14, 2022, 2:46 pm IST
উত্তর প্রদেশ

উত্তর প্রদেশে ভোটের মাঝেই ঝাঁসিতে প্রচারে অমিত শাহ
Feb 14, 2022, 1:54 pm IST
উত্তরাখণ্ড

উত্তরাখণ্ডে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৫ শতাংশ
Feb 14, 2022, 1:54 pm IST
গোয়া

গোয়ায় দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৪ শতাংশ
Feb 14, 2022, 1:53 pm IST
উত্তর প্রদেশ

দুপুর ১টা পর্যন্ত উত্তর প্রদেশে ভোট পড়েছে ৪০ শতাংশ
Feb 14, 2022, 1:43 pm IST
উত্তর প্রদেশ

বিজেপি সরকারের শাসনেই মুসলিম মেয়েরা নিরাপদে রয়েছেন বললেন মোদী
Feb 14, 2022, 1:13 pm IST
উত্তর প্রদেশ

১০ মার্চ উত্তর প্রদেশে হোলি খেলবেন মানুষ। কারণ বিজেপি জিতবে, কানপুরে বললেন প্রধানমন্ত্রী মোদী
Feb 14, 2022, 12:53 pm IST
উত্তর প্রদেশ

দ্বিতীয় দফার ভোটে উত্তর প্রদেশের একাধিক বুথে ইভিএম বিকল নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে চিঠি সমাজবাদী পার্টি নেতা অরবিন্দ কুমারের
Feb 14, 2022, 12:51 pm IST
উত্তর প্রদেশ

তিন রাজ্যে ভোটের মাঝেই উত্তর প্রদেশের কানপুরে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Feb 14, 2022, 12:41 pm IST
উত্তর প্রদেশ

যাঁরা নিজেদের সমাজবাদী বলে দাবি করেন তাঁরা আসলে তমঞ্চাবাদী কানপুরের সভায় আক্রমণাত্মক যোগী
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+