নমস্তে ট্রাম্প: ভারতের মহাকাশ গবেষণা নিয়ে প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট

নমস্তে ট্রাম্প: ভারতের মহাকাশ গবেষণা নিয়ে প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট

মহাকাশ নিয়ে গবেষণায় ভারতের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার আহমেদাবাদের বিশ্বের সবচেয়ে বড় সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে ট্রাম্পের জন্য আয়োজন করা হয়েছিল রাজকীয় অনুষ্ঠানের।

নমস্তে ট্রাম্প: ভারতের মহাকাশ গবেষণা নিয়ে প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট


মোতেরা স্টেডিয়ামে '‌নমস্তে ট্রাম্প’‌ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, '‌চন্দ্রযান লুনার কার্যক্রমের মধ্য দিয়ে আপনি চিত্তাকর্ষক পদক্ষেপ গ্রহণ করেছেন। এটা সময়ের অনেক আগেই দ্রুত এগিয়ে চলেছে।’‌ ট্রাম্প আরও বলেন, 'ভবিষ্যতে আমেরিকা ভারতের সঙ্গে আমাদের মহাকাশ অন্বেষণে সহযোগিতা করার অপেক্ষায় রয়েছে। আপনি আপনার সীমার অধিক কিছু করছেন যা সত্যিই দারুণ। মানব মহাকাশবিমান তার মধ্যে অন্যতম।’‌

ভারত সম্প্রতি গঙ্গাযানের জন্য প্রস্তুত হচ্ছে, যেটি প্রথম মহাকাশে মানব মিশন। ট্রাম্প বলেন, '‌আমেরিকা ও ভারত সব সময়ই বন্ধু ছিল এবং তারা ও মহাকাশ ভ্রমণেও আমরা অংশীদার।’‌ সোমবার সকালেই ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী তথা ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আহমেদাবাদে এসে পৌঁছান। দু’‌দিনের সফরে এসেছেন ট্রাম্প। আহমেদাবাদের পর ট্রাম্প আগ্রার উদ্দেশ্যে রওনা দেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+