জো বাইডেনের প্রথম ভারত সফর! দিল্লিতে G20 সম্মেলনে যোগ দিতে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী মাসে জি ২০ সম্মেলনে যোগ দিতে ভারতে যাবেন। প্রেসিডেন্ট হওয়ার পরে বাইডেনের এটাই প্রথম ভারত সফর। এদিন হোয়াইট হাউসের এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে বাইডেন ৭-১০ সেপ্টেম্বর G20 নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি যাবেন।

প্রেসিডেন্ট বাইডেন এবং G20 অংশীদাররা বিশ্বের সমস্যাগুলির মোকাবিলা করার জন্য যৌথ প্রচেষ্টার পরিসর নিয়ে আলোচনা করবেন। যার মধ্যে রয়েছে, পরিষ্কার শক্তির স্থানান্তর, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, ইউক্রেনে পুতিনের যুদ্ধে অর্থনৈতিক ও সামাজিক প্রভাবগুলিকে প্রশমিত করা এবং বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্কগুলির সক্ষমতা বৃদ্ধি করা।

মোদী বাইডেন

নয়াদিল্লিতে থাকার সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক হওয়ারও কথা রয়েছে। প্রেসিডেন্ট বাইডেন G20-র জন্য আর্থিক সহযোগিতার ফোরাম হিসেবে মার্কিন প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করবেন বলেই জানা গিয়েছে।

G20 সম্মেলনে আসা অতিথিদের জন্য দিল্লি ও আশপাশের এলাকার ৩৫ টি হোটেল বিভিন্ন মিশন ও বিদেশমন্ত্রকের দ্বারা মুক করা হয়েছে। G20 সম্মেলনে যোগ দিতে অন্য অতিথিরা ভারতে আসবেন ৯ ও ১০ সেপ্টেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+