ফের আতঙ্ক আমেরিকায়! সন্দেহভাজন লস্কর জঙ্গিদের গ্রেফতারে কপালে ভাঁজ ফেলেছে এফবিআই-র

মার্কিন বাসিন্দা হলেও সে যেতে চায় পাকিস্তানে। যোগ দিতে চায় জঙ্গি সংগঠন লস্কর ই তৈবায়।

মার্কিন বাসিন্দা হলেও সে যেতে চায় পাকিস্তানে। যোগ দিতে চায় জঙ্গি সংগঠন লস্কর ই তৈবায়। ২৯ বছর বয়সী এক মার্কিন তরুণকে গ্রেফতার করা হয়েছে নিউ ইয়র্ক থেকে। বিমানবন্দর থেকে তাকে ধরে পুলিশ। সে পাকিস্তানের বিমানে বসতেই যাচ্ছিল। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

আমেরিকায় লস্কর জঙ্গিদের উপস্থিতি কপালে ভাঁজ প্রশাসনের

এই লস্কর জঙ্গিরা পাকিস্তানে থেকে সবচেয়ে বেশি নাশকতার ছক কষে ভারতে। ২০০৮ সালের মুম্বই হামলাও করেছে এই জঙ্গি সংগঠনই। তারাই মার্কিন মুলুকে ডালপালা মেলছে বলে মনে করা হচ্ছে।

শুধু এই ঘটনাই নয়, কয়েকদিন আগে এক মার্কিন যুবককে এফবিআই গ্রেফতার করেছে। সেই যুবক লস্কর ই তৈবার হয়ে লোক নিযুক্ত করার চেষ্টা করছিল সোশ্যাল মিডিয়ায়। পরে তাদের পাকিস্তানে পাঠানোর ব্যবস্থাও করা হতো।

শুক্রবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে অভিযুক্ত মার্কিন তরুণকে গ্রেফতার করা হয়। সে পাকিস্তানের বিমানে চড়তে গিয়েছিল। একেবারে শেষ মুহূর্তে তাকে গ্রেফতার করা হয়। তার নাম জিসাস উইলফ্রেডো এনকারনাসিয়ন।

উইলফ্রেডো সোশ্যাল মিডিয়ায় জিহাদিস্টসোলজার, জিহাদইনহিয়ার, জিহাদইনহার্ট, লায়নঅবদ্যগুড ইত্যাদি নামে পরিচিত ছিল। কিছুদিন সোশ্যাল মিডিয়ায় লোক জোগাড় করে এবার নিজে পাকিস্তানে গিয়ে লস্করের সংগঠনে যোগ দিতে চলেছিল।

তার আগেই সে গ্রেফতার হলেও এফবিআই বুঝতে পারছে, জেহাদের শিকড় কিছুটা হলেও গভীরে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশে। ফলে সেই চিন্তাই এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+