এলএসির উপর নজর রাখছে আমেরিকা, ভারতের শহিদ জওয়ানদের প্রতি শোক প্রকাশ ট্রাম্প সরকারের

এলএসির উপর নজর রাখছে আমেরিকা, ভারতের শহিদ জওয়ানদের প্রতি শোক প্রকাশ ট্রাম্প সরকারের

নজর রাখছে আমেরিকা। ভারতে শহিদ জওয়ানদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে ভারত এবং চিনের সীমান্তের উপর নজর রাখছে আমেরিকা। সেখানে দুই দেশের সেনার গতিবিধি কী সেদিকে খেয়াল রেখেছে তারা। সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় আমেরিকা। এমনই জানিয়েছে।

নজর রাখছে আমেরিকা

নজর রাখছে আমেরিকা

ভারত চিন সম্পর্ক কোন দিকে যাচ্ছে তার উপর নজর রাখছে আমেরিকা। ট্রাম্প প্রশাসন ভারতের শহিদ জওয়ানদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছে। একই সঙ্গে এলএসি-তে দুই দেশের সেনার গতিবিধির উপর নজর রাখছে আমেরিকা। দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমাধান চায় আমেরিকা। গত ২ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে চিনের সঙ্গে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প।

শহিদ ভারতের ২০ জওয়ান

শহিদ ভারতের ২০ জওয়ান

গতকাল লাদাখের গালওয়ান সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে। তাতে ভারতের ২০ জন জওয়ান শহিদ হয়েছেন। অন্যদিকে চিনের ৪৩ জন সেনা হতাহত হয়েছেন। গালওয়ান ভ্যালিতে দুই সেনার মধ্যে সংঘর্ষ বাধে। চিন এলাকা ছাড়তে রাজি না হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।

চিন সীমান্তে উত্তেজনা

চিন সীমান্তে উত্তেজনা

যদিও দুই েদশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর দুই দেশের সেনাই নিজেদের অবস্থানে ফিরে গিয়েছে। কিন্তু পরিস্থিতি অত্যন্ত উত্তেজনা পূর্ণ হয়ে রয়েছে। গতকাল রাতেই চিন সীমান্তের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ে বৈঠক করেনে সেনা প্রধান, বিেদশমন্ত্রী এবং চিফ ডিফেন্স অফিসার।

উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপুঞ্জে

উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপুঞ্জে

ভারত চিন সম্পর্কের টানাপোড়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। ভারত চিনের মধ্যে পরিস্থিতি দ্রুত সমাধান হোক চাইছে রাষ্ট্রপুঞ্জও। দুই দেশের সীমান্তের উপর নজর রাখছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+