আরও নিখুঁতভাবে টার্গেটে হামলা! ভারতের গোলন্দাজ বাহিনীতে এবার আমেরিকার গোলাবারুদ
আমেরিকার গোলাবারুদ পেয়ে ভারতের গোলন্দা বাহিনী এখন আরও শক্তিশালী। ট্রাম্পের দেশ থেকে আসা এই গোলাবারুদ আরও নিখুঁতভাবে শত্রুর টার্গেটে আঘাত হানতে সক্ষম বলেই জানা গিয়েছে।
আমেরিকার গোলাবারুদ পেয়ে ভারতের গোলন্দা বাহিনী এখন আরও শক্তিশালী। ট্রাম্পের দেশ থেকে আসা এই গোলাবারুদ আরও নিখুঁতভাবে শত্রুর টার্গেটে আঘাত হানতে সক্ষম বলেই জানা গিয়েছে। পোশাকি নাম প্রিসিশন গাইডেড এক্সক্যালিবার আর্টিলারি অ্যামুনিশন। নির্মাতা সংস্থা হল আমেরিকার রেথিয়ন। সেনা কমান্ডারদের সম্মেলনে এটিকে প্রকাশ করা হয়েছে। এই সম্মেলনে এ-ও জানানো হয়েছে, দেশের মাটিতে তৈরি ১৫৫ মিমি ধনুশ সেনাবাহিনীর অংশ হতে যাচ্ছে।

এক্সক্যালিবার আর্টিলারি অ্যামুনিশন ঘন জনবসতি পূর্ণ এলাকায় ৫০ কিমি দূর থেকে নির্দিষ্ট লক্ষে আঘাত হানতে পারে। কোনও সময় যদি তা নির্দিষ্ট লক্ষে আঘাত হানতে না পরে, তাহলে তা ২ মিটারের কম এদিক ওদিক হতে পারে। এই গোলাবারুদ প্রথমেই দেওয়া হবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন থাকা সেনাবাহিনীকে। যাতে জবাব দিতে পারবে ভারতীয় সেনা। কেননা এলওসিতেই পাকিস্তানের সেনা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনাকে লক্ষ্য করে গোলাবারুদ ছুঁড়ে থাকে।
পাকিস্তানের গোলন্দাজ বাহিনীর অনেকটাই জনবহুল এলাকার মধ্যে। তাই এক্সক্যালিবার আর্টিলারি অ্যামুনিশন হাতে আসায় শক্তি বাড়বে ভারতীয় গোলন্দাজ বাহিনীর।
সেনা কমান্ডারদের সম্মেলনে, আঘাতজনিত কারণে অক্ষম হলেও, ১০ বছরের কম চাকরি হলেও, সাহায্যের পরিমাণ বাড়ানোর ব্যাপারে আলোচনা হয়েছে। ১৪ অক্টোবর শুরু হওয়া এই কমান্ডার কনফারেন্স চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।












Click it and Unblock the Notifications